শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

রাজশাহীতে পেঁয়াজের বীজ কিনে প্রতারণার শিকার কৃষকরা

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেস্বর বাজারে এক বীজ ব্যবসায়ীর কাছে দেশি পেঁয়াজের বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন  মোহনপুর উপজেলার কৃষকরা। 


এ নিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) এনামুল হক নামের এক কৃষক বাদি হয়ে পুঠিয়া থানায় এবং উপজেলা কৃষি অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, বানেশ্বর বাজারে চাউল হাটাতে অবস্থিত আবির এন্টারপ্রাইজ (লাইসেন্স নং পাই-পুঠিয়া ০৮৬, খুরচা পুঠিয়া-৪৭৭) এর মালিক জুয়েল আহমেদ রাশেদ (জুয়েল) পিতা-মোঃ জালাল, গ্রাম-মৌগাছি,বানেশ্বর এর নিকট হইতে মোহনপুর উপজেলার হাটরা গ্রামের প্রায় ৫০ জন কৃষক ধাপে ধাপে বিভিন্ন সময়ে ১০-১২ কেজি করে প্রায় ৪০০ (চার শত) কেজি দেশি পেঁয়াজের বীজ ক্রয় করিলে প্রথম চালানের ২০০ কেজির মত বীজ ভাল চাষাবাদ হয় এবং পরের চালানের ২০০ কেজি পেঁয়াজের বীজে কোন ধরনের ফলন হয়নি। জমির কিছু কিছু অংশে চারা উঠলেও তা মারা যাচ্ছে। যে কারনে ক্ষতিগ্রস্থ কৃষকেরা এখন লোকসানের দুশ্চিন্তায় দিন পার করছেন।


অভিযোগকারী কৃষক এনামুল জানান, রাজশাহীর মোহনপুর উপজেলা পেঁয়াজ চাষের উপযোগী এলাকা। বানেস্বর বাজারের আবির এন্টারপ্রাইজ থেকে আমি প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে ধাপে ধাপে প্রায় ৪০০ কেজি দেশি পেঁয়াজের বীজ ক্রয় করি। বীজ বিক্রির সময় ব্যবসায়ী জুয়েল শতভাগ নিশ্চিত করে দেশি পেঁয়াজের বীজ আমার কাছে বিক্রি করে। কিন্তু বপণের পর বুঝতে পারি বীজগুলো ভারতীয় কোনো কোম্পানির। বীজ ভালো অঙ্কুরিত হয়নি। জমিতে যতটুকু হয়েছিল তাও মারা যাচ্ছে। বিষয়টি বিক্রেতা জুয়েল'কে জানালে তিনি টালবাহানা করছেন। এমনকি এ বিষয়ে বেশি বাড়াবাড়ি না করারও হুমকি দিয়েছেন বীজ ব্যবসায়ী জুয়েল। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।


রাব্বানী নামের এক কৃষক জানান, চাষাবাদ করে তাদের সংসার চলে। চাষের সময় ঋণসহ ধার দেনা করতে হয়। ফলন পাওয়ার পর সেই ধারদেনা শোধ করেন। কিন্তু এবার ঋণ শোধ করতে পারবেন না। কারণ পেঁয়াজ বীজে তারা প্রতারিত হয়েছেন। 


এছাড়াও কৃষক রউফ,মনিরুল, সবুরআলীসহ আরো অনেকে জানান, দুই নম্বর পেঁয়াজ বীজ কিনে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে এ মৌসুম তাদের অভাব অনটনে পার করতে হচ্ছে। প্রতারণার বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।


এ বিষয়ে অভিযুক্ত বীজ ব্যবসায়ী জুয়েল এর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। 


পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি তবে থানায় আসেন সাক্ষাতে কথা বলবো বলে তিনি প্রতিবেদককে জানান।


পুঠিয়া উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী বলেন, অভিযোগের বিষয়টা জানি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরো বলেন, ভেজাল সার, বীজ ও কীটনাশকের বিরুদ্ধে প্রতিদিনই অভিযান চলছে। এরইমধ্যে অনেক ব্যবসায়ীকে সতর্ক করাসহ জরিমানাও করা হয়েছে।


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ