শিরোনাম
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২ আখাউড়ায় আতংক মনে বিদ্যালয়ে আসছে না ১টি শিশু আমতলীতে মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

রামপালে পথের দাবিতে অবরুদ্ধ দলিত পরিবারের মানববন্ধন

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image





রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপালে পথের দাবীতে অবরুদ্ধ দলিত ৬ টি পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। বুধবার দুপুর ১ টার সময় উপজেলার ভাগা বাজার সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন করেন। মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, তারা হাতিরবেড় গ্রামে ছয়টি অসহায় পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ৬ বছর ধরে নিম্নবর্ণের হিন্দু ওই পরিবার মানবেতর জীবনযাপন করছে। কারণ, যাতায়াতের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা প্রায় অবরুদ্ধ রয়েছেন।তারা আরো জানান, হাতিরবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব-দক্ষিণ কোণে তারা বসবাস করেন। মৃত নিরোদ দাসের পাঁচ ছেলে সঞ্জয় দাস, কিশোর দাস, নয়ন দাস, অসীম দাস ও কৃষ্ণ দাস এবং সঞ্জয় দাসের ছেলে সজল দাসের মোট ছয়টি পরিবারের ২৩ জন সদস্য বসবাস করেন। এর মধ্যে ১১ জন শিশু ও কিশোর রয়েছে।

প্রায় ছয় বছর আগে বিদ্যালয় মাঠ সুরক্ষার জন্য চারপাশে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়। সেই দেয়াল ঘিরে ফেলার ফলে এইসব পরিবারের বসতবাড়ি অবরুদ্ধ হয়ে পড়ে। বিদ্যালয়ের ভেতর দিয়েই তাদের একমাত্র যাতায়াতের পথ। দেয়াল নির্মাণের পর থেকে তারা দেয়ালের নিচের একটি ছোট ফাঁক গলে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়রা জানান, প্রতিদিন নারী-পুরুষ ও শিশুদের ওই সংকীর্ণ ফাঁক দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনায় পড়তে হয়। কারও মাথা ফেটে রক্ত ঝরেছে, আবার বর্ষাকালে কাদা-পানি মাড়িয়ে চলতে হয়। পূর্বদিকে ডোবা ও পশ্চিমে অন্যের বসতবাড়ি থাকায় বিকল্প পথও নেই।

সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এনসিপি’র উপজেলা সমন্বয়ক মো. মাজেদুর রহমান জুয়েল বিষয়টি সবার নজরে আনেন। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু মাস পেরিয়ে গেলেও এখনও কোনো সমাধান মেলেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না আক্তার বলেন, দেয়াল নির্মাণের সময় আমরা বলেছিলাম। এক হাত জায়গা ছাড়লে তাদের জন্য পথ রাখা যাবে। কিন্তু তারা জায়গা দিতে রাজি হয়নি।

তবে সঞ্জয় ও কিশোর দাস এ দাবি অস্বীকার করে বলেন, আমরা কখনো জায়গা দিতে অস্বীকার করিনি। আমাদের কথা কেউ শোনেননি।


এ বিষয়ে ইউএনও মিজ তামান্না ফেরদৌসী বলেন, বিষয়টি অমানবিক হলেও এটি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন। তারা চাইলে দ্রুত সমাধান সম্ভব।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, এটি সত্যিই দুঃখজনক ও অমানবিক। জেলা শিক্ষা অফিসারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। মানববন্ধনে অংশ নেওয়া পরিবারগুলোর আকুতি,

আমাদের জন্য একটা ছোট্ট চলাচলের পথ খুলে দিন। আমরা আর দেয়ালের ঘেরাটোপে বন্দি হয়ে থাকতে চাই না।


আরও খবর




লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি

তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী

লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২

আখাউড়ায় আতংক মনে বিদ্যালয়ে আসছে না ১টি শিশু

বাউফলে দুই নামধারী সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও হুমকির অভিযোগে থানায় অভিযোগ

দীর্ঘ বছরের দুর্ভোগের অবসান -জনসাধারণের অর্থায়নে ১৫০ ফুট কাঠের ব্রিজ নির্মাণে উচ্ছ্বসিত কলাতলীবাসী

শরণখোলায় গভীর রাতে কেরোসিন ঢেলে ইজিবাইকে আগুন দেওয়ার অভিযোগ

ধর্মপাশায় লন্ডন প্রবাসীর উদ্যোগে মসজিদ নির্মাণের ছাদ ঢালাইয়ের কাজ উদ্ভোধন

মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার মরদেহ

আমতলীতে মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি

রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি

তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী

লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২

আখাউড়ায় আতংক মনে বিদ্যালয়ে আসছে না ১টি শিশু

বাউফলে দুই নামধারী সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও হুমকির অভিযোগে থানায় অভিযোগ

দীর্ঘ বছরের দুর্ভোগের অবসান -জনসাধারণের অর্থায়নে ১৫০ ফুট কাঠের ব্রিজ নির্মাণে উচ্ছ্বসিত কলাতলীবাসী