
মোঃ শাকিল প্রধানঃ
বালুয়াকান্দী ডা:আব্দুল গফফার স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক রেজাউল করিম সেলিম মাষ্টারের জানায়া সম্পন্ন হয়েছে।বালুয়াকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ
বৃহস্পতিবার সকাল ৯ টায় স্বজন শুভাকাক্ষীদের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়।
রেজাউল করিম সেলিম মাষ্টারের ছেলে তুষার প্রান্ত দোয়া চেয়ে স্মৃতিচারণমূলক বক্তৃতা রাখে।
জানা যায় গত বুধবার বেলা ২:৩০মিনিটে হামদর্দ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন,তিনি দীর্ঘ দিন যাবৎ ডায়বেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।জানায়া শেষে রেজাউল করিম সেলিম মাষ্টার কে বালুয়াকান্দী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
বালুয়াকান্দী ডা:আব্দুল গফফার স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক,জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিত প্রাণ সৈনিক,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি,তিনি দীর্ঘ দিন যাবৎ ডায়বেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন, একজন সামাজিক,স্বজ্জন মানুষ হিসেবে সর্ব মহলে পরিচিত ছিলেন তিনি।সামাজিক যে কোন কাজেই প্রথম সারিতে উনাকে পাওয়া যেত।গত পরশু সর্বশেষ ভাইটার কথা হয়েছিল।মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।





























