শিরোনাম
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

রংপুরে আলু এখন চাষির ‘গলার কাঁটা’

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ১৫ মার্চ ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৫ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রংপুর সদরের বালাকুমর এলাকার জামাল মিয়া এবার ২০ দোন (আট বিঘা) জমিতে আলু চাষ করেছেন। প্রতি দোনে তার খরচ হয়েছে ৪০ হাজার টাকার মত। কিন্তু সে জমি থেকে তোলা আলু এখন বিক্রি করতে পারছেন ২৭-২৮ হাজার টাকায়। অর্থাৎ দোন প্রতি তার লোকসান হচ্ছে ১২ হাজার টাকা।


অন্যদিকে বেড়ে গেছে হিমাগারে আলু সংরক্ষণের খরচ।


তাই হতাশা প্রকাশ করে রংপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের বালাকুমর এলাকার এই চাষি বলেন, “না পারি বাইরে রাখতে, না পারি স্টোরে রাখতে।এই আলু এখন গলার কাঁটা হইছে।”


কৃষি অধিদপ্তরের তথ্য মতে, রংপুর অঞ্চলের পাঁচ জেলায় এবারে এক লাখ ১৯ হাজার ৮৩৯ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩০০ হেক্টর বেশি।


অন্যদিকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২৮ লাখ টন। যা গতবারের চেয়ে কয়েক হাজার টন বেশি।


এবার পরিবেশ অনুকূলে থাকায় আলুর ফলন ভালো হয়েছে। মাঠে মাঠে আলু তোলাও শুরু হয়েছে। তবে সে আলু বিক্রি করতে গিয়ে হতাশ হচ্ছেন কৃষক।


তারা বলছেন, রংপুরে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ ২৪ টাকা হলেও বিক্রি করতে হচ্ছে ১৫ থেকে ১৬ টাকায়। ফলে চরম লোকসানে পড়ছেন তারা।


আলু চাষি জামাল মিয়াবলেন, ১০ লাখ টাকা খরচ করে ২০ দোন জমিতে আলু আবাদ করেছেন তিনি। ফলন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ তিনি।


খরচের অর্ধেকও কপালে জুটবে না জানিয়ে তিনি বলেন, “দাম না পাওয়ায় কোল্ড স্টোরে রাখতে চাই, কিন্তু ওখানে আবার ৮ টাকা কেজি প্রতি ভাড়া নির্ধারণ করছে। তাহলে আলুটা কীভাবে স্টোরে রাখব?”


আলু চাষি রহিম উদ্দিন বেপারী বলেন, “কি আর কবো তোক রে বাবা, গতবার একটু আলুর দাম পাইছি এবার তো একেবারেই দাম নাই। আমরা তো কৃষক মানুষ, কি করব যেদিকে যাই সেদিকে ক্ষতি আর ক্ষতি।


“আলুর বীজ কিনছি কেজি ১২০ টাকায়, লেবার খরচ করে লজ হইছে। সে হিসাবে কেজি প্রতি উৎপাদন খরচ প্রায় ২৪ টাকা। আর বিক্রি হচ্ছে ১৫-১৬ টাকায়। ২৪ শতাংশ জমিতে প্রায় ১০ থেকে ১১ হাজার টাকা ঘাটতি।”


তিনি আক্ষেপ করে বলেন, “এত কষ্ট করে ফলন ফলানোর পর যদি আমাদের ঘাটতি হয় তাহলে আমরা বড় বিপদে পড়ছি। আমাদের দিকে নজর নাই কারোই।”


এদিকে এমন পরিস্থিতির জন্য সরকারের অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনাকে দুষছেন কৃষি সংশ্লিষ্টরা।


কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক পলাশ কান্তি নাগ বলেন, “বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। পুরো বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট ব্যবসায়ীরা।


“জুলাই অভ্যুত্থানে সরকারের পরিবর্তন হলেও বাজারে তো ন্যূনতম কোনও পরিবর্তন হল না। আজ আলুর বাজারে যে ভয়াবহ দরপতন এ বিষয়ে মনে হচ্ছে সরকারের কোনও দায় নেই।”


তিনি বলেন, আলুর বাম্পার ফলন হওয়ার পরেও কিন্তু কৃষক উৎপাদন খরচ তুলতে পারছে না। তাহলে প্রতি বছর কৃষক যে সর্বস্বান্ত হচ্ছে আসলে এর দায় কার?”


তবে আলুর ন্যায্য দাম নিশ্চিতে নানা পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।


রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আকতার বলেন, “যেহেতু এবার চাহিদার থেকে আলুর উৎপাদন বেশি। সেহেতু আমরা আমাদের রংপুর অঞ্চলের কৃষকদের সঙ্গে ব্যবসায়ীদের একটা সংযোগ করে দেওয়ার চেষ্টা করছি। আলু যেন দেশের বাইরে রপ্তানি করা যায়। সেটাও একটা পরিকল্পনা চলছে।”



আরও খবর




ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা