
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ঋণের চাপে কামরুজ্জামান (৫০) নামের স্থানীয় আওয়ামীলীগ নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সে দেউলাবাড়ী গ্রামের জয়েন উদ্দিনে ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। সোমবার (২৬মে) সকালে উপজেলার দেউলাবাড়ী গ্রামের নিজ বাড়ির পিছনের একটি গাছের ডাল থেকে কামরুজ্জামানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী জানান, আমার স্বামী ঋণের চাপে আত্মহত্যা করেছে। কিছুদিন যাবৎ এনজিও কর্মচারী ও স্থানীয় পাওনাদাররা ঋণের টাকার জন্য চাপ দেয়। গতকালও রাত ১০টা পর্যন্ত তারা বাড়িতে বসে ঋনের টাকা চাচ্ছিল। তার ধারণা টাকা দিতে না পারায় এমন মৃত্যুর পথ বেঁচে নিয়েছে তার স্বামী। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কামরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।





























