
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি সাংবাদিক আল-আমীন আহমেদ সালমানের পিতা মো. রহিছ উদ্দিন (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্ট্রোকজনিত কারণে সোমবার দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম রহিছ উদ্দিন মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জ্যেষ্ঠ পুত্র আল-আমীন আহমেদ সালমান একজন পেশাদার সাংবাদিক।
মঙ্গলবার বেলা ১২টায় নিজ গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, সাংবাদিক আল-আমীনের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, নির্বাহী সভাপতি আতিক ফারুকী, সহ-সভাপতি অমৃত জ্যোতি রায় সামন্ত, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান বাশারসহ সকল সদস্যবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।





























