
স্টাফ রিপোর্টার:
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্মম ভাবে কুপিয়ে গলা কেটে হত্যার প্রতিবাদ ও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে,সুনামগঞ্জে কলম বিরতি পালন করেছে সাংবাদিকবৃন্দ।
রবিবার(১০আগস্ট)সুনামগঞ্জ প্রেসক্লাবের ডাকে পালিত কলম বিরতি কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলাজুড়ে এ কলম বিরতি কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচি পালন করতে রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে অবস্থান করেন কর্মরত সাংবাদিকবৃন্দ।এসময় সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ বলেন, সাংবাদিক তুহিন হত্যার নৃশংসতা দেখে দেশের সাংবাদিক সমাজ আজ শঙ্কিত, ভীত। এই ভীতিকর পরিস্থিতি দূর করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিহত সাংবাদিকের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বিজন সেন রায়, সাধারণ সম্পাদক মাসুম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, কোষাধ্যক্ষ শহীদনুর আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রাজু আহমেদ রমজান, সাংবাদিক সুলেমান কবির, ফোয়াদ মনি, শাহ মোহাম্মদ ফরহাদ।





























