শিরোনাম
রাজশাহী মহানগর যুবদলের শোডাউন, মিনুর পক্ষে ভোট প্রার্থনা কোরবানপুর জি. এম. উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুর ২৪ নং ওয়ার্ড নির্বাচনী পথসভায় এম মঞ্জুরুল করিম রনি সেচ কার্যক্রমে পাঁচ গ্রামের কৃষকের পাশে কায়কোবাদ রূপসায় প্রতি রাতে অর্ধ কোটি নিষিদ্ধ পায়সা মাছের পোনা পাচার মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার ২ নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়- মেজর হাফিজ বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে নেছারাবাদ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় পানিতে ডুবে মৃগী রোগে আক্রান্ত যুবকের মৃত্যু বান্দরবান বাস স্টেশন থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি টিয়ারশেল উদ্ধার
রবিবার ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার ০১ ফেব্রুয়ারি ২০২৬

সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে চালু হলো বিশেষায়িত ওয়ার্ড

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: দেশে প্রথমবারের মতো শুধু সাপে কাটা রোগীদের জন্য বিশেষায়িত একটি ওয়ার্ড চালু করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। সাপে কেটে মৃত্যুর হার কমিয়ে আনতে এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এই বিশেষায়িত ওয়ার্ডের উদ্বোধন করেন। হাসপাতালের পুরোনো ক্যান্টিনের জায়গায় ১২ শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) মানের এই ওয়ার্ডটি তৈরি করা হয়েছে। এখানে সাপে কাটা রোগীদের শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের ব্যর্থতা ও অন্যান্য জটিলতারও চিকিৎসা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ার্ডে আটজন পুরুষ ও চারজন নারী রোগীর জন্য শয্যা রাখা হয়েছে। তবে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ওয়ার্ডের বাইরেও সেবা দেওয়া হবে। ওয়ার্ডের ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আবু শাহীন মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বর্তমানে রাসেলস ভাইপার সাপের বিষ নিয়ে পিএইচডি করছেন, যা শেষ পর্যায়ে রয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ১ হাজার ২০৫ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৬০ জন বিষধর সাপের কামড়ে আক্রান্ত ছিলেন, বাকিরা নির্বিষ সাপের কামড়ে এসেছিলেন। হাসপাতালে আসা রোগীদের মধ্যে ৩০ জন মারা গেছেন—এর মধ্যে ১০ জন রাসেলস ভাইপারের কামড়ে, বাকিরা কালাচ, কেউটে ও গোখরার কামড়ে মারা যান।

মৃত্যুহার কমাতে ডেঙ্গু, করোনা ও নিপাহ ভাইরাসের মতোই সাপে কাটা রোগীদের জন্যও বিশেষায়িত ওয়ার্ড করার সিদ্ধান্ত নেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহাম্মদ। এ জন্য আগেই চিকিৎসক ও নার্সদের বাছাই করে ‘স্নেকবাইট ন্যাশনাল গাইডলাইন’ অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর এইচডিইউ-মানের ওয়ার্ডটি প্রস্তুত করা হয়।

ওয়ার্ডের ফোকাল পারসন ডা. আবু শাহীন মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুহার ছিল ২৭ শতাংশ। এখন চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে তা অনেক কমে এসেছে। নতুন বিশেষায়িত ওয়ার্ডে সমন্বিত চিকিৎসা (ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট) দেওয়া যাবে। এখানে সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স থাকবেন, পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত থাকবে, ফলে মৃত্যুহার আরও কমবে।

তিনি জানান, সাপে কাটা রোগীদের প্রতিটি অ্যান্টিভেনম ডোজের মূল্য প্রায় ১৩ হাজার টাকা। এক ডোজে ১০ ভায়াল অ্যান্টিভেনম লাগে, আবার অনেক রোগীর ক্ষেত্রে একাধিক ডোজও প্রয়োজন হয়। তবে রোগীরা হাসপাতাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে এসব ওষুধ পাবেন। রোগী ওয়ার্ডে আসার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হবে, এক মিনিটও দেরি করা হবে না।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, ‘সাপে কাটা রোগীরা অনেক সময় দেরি করে হাসপাতালে আসেন। আবার আগেও দেখা যেত, বড় ওয়ার্ডের এক কোনায় তাদের চিকিৎসা হতো। এখন আলাদা ওয়ার্ড থাকায় তা হবে না। এটি একেবারেই মেডিকেল ইমার্জেন্সি ইউনিট-এইচডিইউ সুবিধাসহ ২৪ ঘণ্টা চিকিৎসক ও নার্সদের উপস্থিতি থাকবে।



আরও খবর




মোহনগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

আপনাদের কাছে বাবার জন্য দোয়া ও ধানের শীষে ভোট চাই ..... বাবর পুত্র ব্যারিস্টার আহনাফ ইবনে জামান

ফেনীতে হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগর যুবদলের শোডাউন, মিনুর পক্ষে ভোট প্রার্থনা

চিরিরবন্দরে ইরি-বোরো ধান রোপনে জনপ্রিয় হয়ে উঠেছে আদর্শ (কমিউনিটি) বীজতলা

কোরবানপুর জি. এম. উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গাজীপুর ২৪ নং ওয়ার্ড নির্বাচনী পথসভায় এম মঞ্জুরুল করিম রনি

সেচ কার্যক্রমে পাঁচ গ্রামের কৃষকের পাশে কায়কোবাদ

রূপসায় প্রতি রাতে অর্ধ কোটি নিষিদ্ধ পায়সা মাছের পোনা পাচার

হাতের লেখায় অমিল; সাতক্ষীরায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থী আটক

তাহিরপুরে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একঝাঁক তরুণের বিরামহীন প্রচারণা

আমরাই ভিসি স্যারকে আমন্ত্রণ করেছি - আবু সাঈদের ভাই

কাউনিয়ায় দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় সাবেক সাংসদ শামসুল আলম প্রামাণিকের মৃত্যুবার্ষিকী পালন।

মান্দায় সাবেক সাংসদ শামসুল আলম প্রামাণিকের মৃত্যুবার্ষিকী পালন।

ব্যবসায়ীর চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা

সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ

ঘাটাইলে শীতে খেজুর রস খেয়ে তৃপ্তি পাচ্ছে রসপ্রেমীরা

আখাউড়ায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপির এমপি প্রার্থী কবির আহমেদ

মনোনয়ন বৈধ হলেও ধোঁয়াশা: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দুই প্রার্থী ঘিরে আলোচনা

সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বেলাল হোসেন শামীম

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসি মালিককে জরিমানা

শিকারীদের জন্য সতর্কবার্তা: টাঙ্গুয়ার হাওরে তিনজন আটক

স্বতন্ত্র প্রার্থী সিগমার শোডাউনে কারণে আতঙ্কে কোমলমতি শিশু ও বৃদ্ধারা

নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের চতুর্থ মেয়াদের কমিটি অনুমোদন

এম.এ.শহীদের প্রত্যাবর্তনে তৃণমূলে প্রাণচাঞ্চল্য: মধ্যনগরে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

ধুনটে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় বিষটোপের ছোবল,পাখি নিধনের করুণ চিত্র


এই সম্পর্কিত আরও খবর

মোহনগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

আপনাদের কাছে বাবার জন্য দোয়া ও ধানের শীষে ভোট চাই ..... বাবর পুত্র ব্যারিস্টার আহনাফ ইবনে জামান

ফেনীতে হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

চিরিরবন্দরে ইরি-বোরো ধান রোপনে জনপ্রিয় হয়ে উঠেছে আদর্শ (কমিউনিটি) বীজতলা

কোরবানপুর জি. এম. উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গাজীপুর ২৪ নং ওয়ার্ড নির্বাচনী পথসভায় এম মঞ্জুরুল করিম রনি

সেচ কার্যক্রমে পাঁচ গ্রামের কৃষকের পাশে কায়কোবাদ

রূপসায় প্রতি রাতে অর্ধ কোটি নিষিদ্ধ পায়সা মাছের পোনা পাচার

হাতের লেখায় অমিল; সাতক্ষীরায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থী আটক

তাহিরপুরে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একঝাঁক তরুণের বিরামহীন প্রচারণা