শিরোনাম
জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

সাতক্ষীরার ভোমরা ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়ন বাসী

প্রকাশিত:রবিবার ০৬ জুলাই ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৬ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আশেপাশের রাস্তায় থাকা পানি নিস্কাশনের জন্য ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজীকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়ন বাসী। একই সাথে আগামী দুই মাসের মধ্যে স্থলবন্দর এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও জ্বরাজ্বীর্ণ রাস্তাগুলো সংস্কারের কথাও বলা হয়েছে বেশ জোর দিয়ে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় ভোমরা স্থলবন্দর এলাকায় ইউনিয়নবাসীর ব্যানারে এসব কথা কথা বলেন জলাবদ্ধতায় নিমজ্জিত শতাধিক ভুক্তভোগী বিক্ষোভকারী।

বিক্ষোভ সমাবেশে ভোমরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হাসান আলী (লাল্টু) এর নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দী।

বিক্ষোভকারীরা বলেন, যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্থলবন্দর এলাকার সড়ক থেকে পানি নিষ্কাশনের কোন পদক্ষেপ গ্রহন না করা হয় তবে সময়মত আমরা ইউনিয়ন পরিষদে যাবো। সেখানে অবস্থান কর্মসূচী পালন করবো। প্রয়োজন হলে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে উঠতে দেবোনা। ভোটের আগে আমাদের চেয়ারম্যান ছিলেন ইসরাইল, আমরাও ছিলাম ইসরাইল। কিন্তু ভোটের পরে তিনি ইসরাইল রয়েছেন ঠিকই তবে আমাদের কে বানানো হয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনের জনপদের সাথে আমাদের জনপদের হুবহু মিল হয়ে গেছে। তাকিয়ে দেখলে মনে হবে যেন আমরা ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে আছি। আমরা এ দৃশ্য আর দেখতে চাইনা। যে বরাদ্দ আপনার কাছে এসেছে তার পই পই হিসেব দিতে হবে।

বিক্ষোভকারীরা আরো বলেন, আপনাকে চেয়ারম্যান বানানো হয়েছে এলাকার উন্নয়নের জন্য। গত ১০ বছর আপনি চেয়ারম্যানগিরি করছেন। চেয়ারম্যান হিসেবে আপনি নিজের বাড়ী যাওয়ার রাস্তা ছাড়া আর কোন কাজ করেন নি। আপনি ভোমরাকে ফিলিস্তিন বানিয়ে রেখেছেন। নিজের আখের গুছিয়েছেন। আপনি যদি কাজ না করেন, আমাদের কথা যদি আপনার কানে না যায় তাহলে শুনে রাখেন, আগামী ভোটের সময় মানুষ আপনাকে জুতাপেটা করবে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা জলাবদ্ধতা থেকে মু্ক্তি পেতে চাই। আমাদের দাবী ভোমরা স্থলবন্দর এলাকায় যতোগুলো রাস্তা আছে সেই রাস্তায় পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনের ব্যবস্থা করতে হবে। দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কার করতে হবে। তা না হলে এলাকার মানুষ চেয়ারম্যানকে বাড়ি থেকে বের হতে দেবেনা। ইউনিয়ন পরিষদে উঠতে দেবে না। অসুস্থ মা বোন কে রাস্তায় পড়ে কষ্ট পেতে হয়, অনেকের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় উল্লেখ করে বক্তারা বলেন ৮ কিলোমিটার রাস্তা আপনি কোথায় করেছেন তা দেখাতে হবে।

পার্শ্ববর্তী রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের কথা উল্লেখ করে বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার কথা তুলে ধরে অতি অল্প সময়ের মধ্যে পানি নিষ্কাশনের জন্য স্কুলের কমিটি, জনপ্রতিনিধিসহ এলাকার সচেতন মহলের দৃষ্টি আকর্ষন করেছেন।


বিক্ষোভ সমাবেশে ভোমরা ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মাহমুদুল হক মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, ভোমরা ইউনিয়ন বি্এনপির যুগ্ম আহবায়ক মো. সাদ্দাম হোসেন, স্থলবন্দরের শ্রমিকদল নেতা লুৎফর রহমান, শ্রমিক নেতা আলামিন হোসেন, কৃষকদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর এলাকার বিশিষ্ট ফল ব্যবসায়ী নাহিদ হোসেন, ৬ নং ওয়ার্ড কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, ব্যবসায়ী আনার হোসেন, সাদেক হোসেন, জাহাঙ্গীর কবিরসহ ভোমরা ই্উনিয়নের সচেতন নাগরিক সমাজ, স্থলবন্দরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, শ্রমিক নেতৃবৃন্দ ও ভোমরার বিভিন্ন এলাকা থেকে আগত চলাচলরত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।


আরও খবর




জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের

চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ

বোদায় বজ্রপাতে নিহত- ১

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত২

সাতক্ষীরায় ১৬ মাসে জব্দ ১২৬ কোটি টাকার চোরাচালানি পণ্য, ধ্বংস করা হলো ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের

চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ

বোদায় বজ্রপাতে নিহত- ১

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত২

সাতক্ষীরায় ১৬ মাসে জব্দ ১২৬ কোটি টাকার চোরাচালানি পণ্য, ধ্বংস করা হলো ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি