শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬

সাতক্ষীরায় মুক্তি সাউথ এশিয়া প্রজেক্টের জেলা পর্যায়ের অন্তর্ভুক্তিকরণ অ্যাডভোকেসি সভা

প্রকাশিত:শুক্রবার ০৫ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৫ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



বিশেষ প্রতিনিধি:
নারী ও শিশু পাচার প্রতিরোধ, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে জেলাস্তরে সমন্বিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে মুক্তি সাউথ এশিয়া প্রজেক্টের জেলা পর্যায়ের অন্তর্ভুক্তিকরণ অ্যাডভোকেসি সভা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের টাইগার প্লাস হলরুমে রাইটস যশোরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

রাইটস যশোরের পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শোয়াইব আহমাদ এবং কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।

অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে পরিচালনা করেন রাইটস যশোরের ডেপুটি ডিরেক্টর এসএম আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, টিটিসি সাতক্ষীরার অধ্যক্ষ মো. মিজানুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোস্তফা জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, এনসমিটিএফ এর সিট এডভাইজার ও সেভ দ্য চিলড্রেন এর জেলা সমন্বয়ক শেখ মিফতাহুল জান্নাত।

এছাড়া সমাজসেবা অফিস, নারী ও শিশু সুরক্ষা সেল, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও উপকারভোগীরা সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন রাইটস যশোরের প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি ডিরেক্টর এসএম আজহারুল ইসলাম। তিনি মুক্তি সাউথ এশিয়া প্রজেক্টের কার্যক্রম ও অর্জন তুলে ধরে বলেন, নারী ও শিশু পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠান, প্রশাসন ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয় অপরিহার্য। এই প্রকল্পের মাধ্যমে পাচার হওয়া ভিকটিমদের উদ্ধার করে পুনর্বাসন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে।

সভায় জানানো হয়, মুক্তি সাউথ এশিয়া প্রজেক্টের আওতায় এখন পর্যন্ত- ৯৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে, যাদের বয়স ২৫ বছরের মধ্যে। ৯০ জন ভিকটিমকে কাউন্সেলিং প্রদান করা হয়েছে। পুনর্বাসনের অংশ হিসেবে কয়েকজনকে ছাগল প্রদান, দর্জি প্রশিক্ষণ, কোয়েল পাখি পালনের প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে।

অতিথিরা নারী ও শিশু পাচারের ভয়াবহতা তুলে ধরে বলেন, পাচার প্রতিরোধে কেবল আইন প্রয়োগকারী সংস্থা নয়, পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সচেতন হতে হবে। তারা আরো উল্লেখ করেন, পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে এবং ভিকটিমদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করতে হবে।

সাতক্ষীরা সদর ইউএনও মো. শোয়াইব আহমাদ তার বক্তব্যে বলেন, মানব পাচার একটি জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা। এটি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একইসাথে ভিকটিমদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে, যাতে তারা নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

কলারোয়া ইউএনও জহুরুল ইসলাম বলেন, মানব পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন সবসময় সহযোগিতা করবে। সরকারি সেবা ও প্রকল্পের সঙ্গে সমন্বয় করে এ কাজ এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সদর থানার শিশু সেল অফিসার এএসআই ফারহানা, উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, রাইটস যশোরের এম এস এ তিশা মাখাল প্রমুখ।

সভায় অংশগ্রহণকারীরা একমত হন যে, নারী ও শিশু পাচার প্রতিরোধে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ভিকটিমদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসন নিশ্চিত করতে হবে, যাতে তারা আবারও পাচারের ঝুঁকিতে না পড়ে।


আরও খবর




আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর


এই সম্পর্কিত আরও খবর

আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী