শিরোনাম
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২ আখাউড়ায় আতংক মনে বিদ্যালয়ে আসছে না ১টি শিশু আমতলীতে মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

সাতক্ষীরায় নিরাপত্তার নামে সওজ'র নিম্নমানের হেলমেট বিতরণ

প্রকাশিত:শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা:
সাতক্ষীরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে হেলমেট বিতরণ করেছে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগের বিতরণ করা হেলমেটের মান নিয়ে চালকদের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ আর অসন্তোষ। এ বিষয়ে আলাপকালে চালক ও স্থানীয়রা জানান কমদামের এ হেলমেট অত্যান্ত নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ- যা দুর্ঘটনার সময় সুরক্ষা তো দূরের কথা বরং এতে ক্ষতিটা বেশী হবে।

গত ২২ অক্টোবর সকাল ১০ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে আলোচনা সভা শেষে মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। প্রতিপাদ্য ছিল- মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি। কিন্তু বিতরণ করা হেলমেট মানসম্মত ও নিরাপদ নয়।

সাতক্ষীরা শহরের মোটরসাইকেল চালক মফিজুল ইসলাম বলেন, বিতরণকৃত হেলমেটগুলো খুবই পাতলা ও দুর্বল। ভেতরের ফোমের মানও খারাপ, বাইরের চাকচিক্যময় অংশও নিরাপত্তা দিতে অক্ষম। এসব হেলমেট পড়ে দুর্ঘটনার সময় প্রাণ বাঁচানো সম্ভব নয়। এটি নিরাপত্তার জন্য নয়, বরং দেখানোর আয়োজন। আমরা চাই সত্যিকারের মানসম্মত হেলমেট বিতরণ করা হোক। সরকারি টাকায় কেনা হেলমেটের মান এতো নিম্মমানের হবে তা জানা ছিলনা।

সওজ'র নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, আমরা জনসচেতনতা সৃষ্টি ও জনগনের উপকারের জন্য চালকদের মাঝে ফ্রি-তে হেলমেট বিতরণ করেছি। সাতক্ষীরা ডিভিশনের জন্য হেলমেট ক্রয় বাবদ দেড় লাখ বরাদ্দ পেয়েছি। এ টাকা ছাড় করিয়ে শেষ পর্যন্ত এক লাখ ২০ হাজারের মত ছিল। তা দিয়ে আমরা ১০০ হেলমেট ক্রয় করেছি। যার মধ্যে ২২ অক্টোবর সড়ক দিবসে ডিসি অফিসে আলোচনা শেষে ১০ জন চালকের মাঝে বিতরণ করেছি। পরে শহরের খুলনা রোডের মোড়ে আরও ৩০ টি বিতরণ করেছি। বাকী গুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন- প্রতিটি হেলমেট ১২০০ শ থেকে ১৩০০ টাকায় কিনেছি। এখন কেউ যদি নেগেটিভ নিউজ করে তবে কিছুই বলার নেই। তবে এ সময় তিনি সিডিউল দেখাননি বা দেখতে চাওয়া হয়নি।

এদিকে, সওজের পক্ষ থেকে যে হেলমেট বিতরণ করা হয়েছে তা নিয়ে সাতক্ষীরা শহরের হেলমেট ব্যবসায় প্রতিষ্ঠান 'আলম অটো'তে দাম জানতে চাইলে তারা জানান- আপনারা যে হেলমেট দেখালেন তার খুচরা প্রতিপিচ বিক্রি করি ৮০০-৮৫০ টাকা। পাইকারী দাম অনেক কম।

এ বিষয়ে অধিকতর জানার জানার জন্য পার্শ্ববর্তী কয়েকটি দোকানে দাম জানতে চাইলে তারাও প্রায় একই দাম বলেন। আর অনলাইনে বিতরণকৃত হেলমেট কোম্পানীর ওয়েবসাইটে ৬৫০-৭০০ টাকা হারে মূল্য দেয়া আছে। তবে অনলাইন প্রতিষ্ঠান দারাজ এ অর্ডার করলে একজন ভোক্তার বাড়ী পর্যন্ত পৌঁছাতে প্রতিপিচ হেলমেটে খরচ পড়বে ৮২০ টাকা।

সাতক্ষীরা শহরের সচেতন নাগরিক তরিকুল ইসলাম বলেন, সরকার উদ্যোগ ঠিকমত নেয়। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্তাদের কারনে সরকারের বদনাম হয়। আসলে সাতক্ষীরার সড়ক বিভাগ নিন্মমানের এ হেলমেট বিতরণ করতো না। প্রকৃতপক্ষে তারা নিরাপদ সড়ক মুখে চাইলেও বাস্তব ও কার্যকরী পদক্ষেপ নেয়না। যাদেরকে এ হেলমেট দেয়া হয়েছে তারা আদৌ এটি ব্যবহার করবে বলে মনে হয়না।

সাতক্ষীরার সচেতন মহলের মতে, সরকারি অর্থে ক্রয়কৃত সামগ্রীর মান রক্ষা না করে নিরাপত্তার নামে নিন্মমানের হেলমেট বিতরণ প্রদর্শনী হয়েছে। তবে প্রকৃত স্বার্থ হাসিল করা দরকার ।


আরও খবর




লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি

তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী

লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২

আখাউড়ায় আতংক মনে বিদ্যালয়ে আসছে না ১টি শিশু

বাউফলে দুই নামধারী সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও হুমকির অভিযোগে থানায় অভিযোগ

দীর্ঘ বছরের দুর্ভোগের অবসান -জনসাধারণের অর্থায়নে ১৫০ ফুট কাঠের ব্রিজ নির্মাণে উচ্ছ্বসিত কলাতলীবাসী

শরণখোলায় গভীর রাতে কেরোসিন ঢেলে ইজিবাইকে আগুন দেওয়ার অভিযোগ

ধর্মপাশায় লন্ডন প্রবাসীর উদ্যোগে মসজিদ নির্মাণের ছাদ ঢালাইয়ের কাজ উদ্ভোধন

মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার মরদেহ

আমতলীতে মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি

রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি

তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী

লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২

আখাউড়ায় আতংক মনে বিদ্যালয়ে আসছে না ১টি শিশু

বাউফলে দুই নামধারী সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও হুমকির অভিযোগে থানায় অভিযোগ

দীর্ঘ বছরের দুর্ভোগের অবসান -জনসাধারণের অর্থায়নে ১৫০ ফুট কাঠের ব্রিজ নির্মাণে উচ্ছ্বসিত কলাতলীবাসী