শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

সাতক্ষীরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যেয়ে ব্যক্তিমালিকানাধীন দোকানঘর ভেঙে তছনছ করলো পানি উন্নয়ন বোর্ড

প্রকাশিত:বুধবার ১৬ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৬ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা:
সাতক্ষীরার জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানোর পরও শেষ রক্ষা হলোনা ব্যবসায়ী মনিরুজ্জামান সোহাগের দোকানঘর। গত বুধবার(৯ এপ্রিল) সাতক্ষীরা সদরের বাকাল-ভাড়ুখালী খাল খননের জন্য ভাড়ুখালী বাজারে খালের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যেয়ে ব্যক্তিমালিকানাধীন জমিতে থাকা পাকা দোকানঘর ভেঙে তছনছ করে দেই সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড। এতে সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ী মনিরুজ্জামান সোহাগ।

সরেজমিনে ভাড়ুখালী বাজারে যেয়ে দেখা যায়, খাল খননের স্বার্থে ভাড়ুখালী বাজারের ব্রিজের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চলছে খাল খননের কাজ। ব্রীজের উত্তর পূর্বপাশে মনিরুজ্জামান সোহাগের পাকা দোকানঘরটিও তছনছ করে দেওয়া হয়েছে। খালের ভেতরেসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ইট।
জানতে চাইলে মাহমুদপুর গ্রামের ছালেক গাজীর ছেলে মনিরুজ্জামান সোহাগ বলেন, স্থানীয় রফিকুল ইসলামের কাছ থেকে জমি ক্রয় করে ব্রীজের পাশে আমি কয়েকটি পাকা দোকানঘর নির্মাণ করি। এরপর ওই জমি আমি আমার বড় বোন নারগীছ পারভিনের কাছে বিক্রি করে দেই। তবে জমিতে থাকা দোকানঘরগুলো আমার ভোগদখলে ছিল। ওই দোকনগুলোতে ব্যবসা করে আমি আমার সংসার চালাচ্ছিলাম। মাস দেড়েক আগে আমি লোকমুখে জানতে পারি খাল খননের জন্য ব্রীজের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ব্রীজের পাশের অবৈধ স্থাপনার সাথে আমার ব্যক্তি মালিকানাধীন দোকানও ভাংচুর চালানো হতে পারে এই আশংকায় আমি গত ১১ মার্চ সাতক্ষীরার জেলা প্রশাসক ও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড(ডিভিশন-১) এর নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানায়। এরপর সরকারী সার্ভেয়ার এসে মাপজরিপ করে আমার একটি দোকানের আড়াই ফুট খালের জমিতে পড়ে। আমি তখল আমার সেই দোকানটি সম্পূর্ণ ভেঙে নেই। এতে খালের জমি ছাড়াও আমার বোনের জমির প্রায় ৫/৬ ফুট খালি হয়ে যায়। গত বুধবার(৯ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে। হঠাৎ দেখি আমার দোকান ঘর ভাংচুর করার জন্য ভেকু মেশিন নিয়ে আসা হচ্ছে। আমি তখন দায়িত্বপ্রাপ্ত লোকজনদের বারবার অনুরোধ করি যে এই দোকান পানি উন্নয়ন বোর্ডের জমিতে না। এই দোকান আমাদের ব্যক্তি মলিকানাধীন জমিতে। বিষয়টি আমি এসও, এসডিএকে মৌখিকভাবে এবং লিখিতভাবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি। তবে দুঃখের বিষয় সংশ্লিষ্ঠরা আমার কথায় কোন কর্ণপাত না করে আমার দোকানঘরটি একেবারে ভেঙে দিয়েছে। এত আমি প্রায় সাড়ে ৫ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এবং ঠিকাদারের লোকজন একটি মহলের দ্বারা প্রভাবিত হয়ে আমার দোকানঘরটি তছনছ করে দিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার এবং ক্ষতিপূরণ দাবী করছি।
স্থানীয় বাসিন্দা আমজাদ, সবুরসহ আরো অনেকে বলেন, পানি উন্নয়ন বোর্ডের এসওর যোগসাজসে ঠিকাদারের লোকজন স্বেচ্ছাচারী হয়ে সোহাগের ব্যক্তি মালিকানাধীন জমিতে থাকা দোকানঘরটি ভাংচুর করেছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে এলাকার কাউকে জানানো হয়নি। খালের ভেতরে গড়ে তোলা স্থাপনা রেখে পানি উন্নয়ন বোর্ড লোকের ব্যক্তি মালিকানাধীন সম্পতি নষ্ট করেছে। খালের দুপাশের অনেক মানুষের ব্যক্তিগত জমিতে থাকা সম্পদ নষ্ট করেছে পানি উন্নয়ন বোর্ড। আমরা চাই যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতির্পরণ দিয়ে খাল খনন করুক পানি উন্নয়ন বোর্ড।

এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদারের প্রতিনিধি(সাব ঠিকাদার) রাসেল বলেন, স্থানীয়দের চাপে পড়ে সোহাগ ভাইয়ের দোকানটি আমরা ভাঙতে বাধ্য হয়েছি। যেটি আমাদের ভুল হয়েছে। এ ব্যাপারে আমরা সোহাগ ভাইয়ের সাথে কথা বলে সমাধান করবো।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এসও বলেন, আমরা ম্যাপিং করে দেওয়ার পরও ঠিকাদারের লোকজন স্থানীয়দের চাপে পড়ে সোহাগ নামের ওই ভাই এর দোকানঘর ভাংচুর করা হয়েছে বলে শুনেছি। ভাংচুর করেছে ঠিকাদারের লোকজন সুতরাং এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।

এ ব্যাপারে জানার জন্য সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড(ডিভিশন-১) এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীনের কাছে কল দিলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আরও খবর




হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার