শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

সাতক্ষীরায় ওয়াকফ এস্টেটের ১ একর ২৮ শতক জমি দখলের পাঁয়তারা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা এলাকায় আমির হায়দার ওয়াকফ এস্টেটের ১ একর ২৮ শতক জমি দখলের চেষ্টা চলছে। সম্প্রতি একদল প্রভাবশালী জমি ব্যবসায়ী ওই সম্পত্তির চারপাশে পাকা পিলারের সঙ্গে লোহার তার টানিয়ে বেড়া দেওয়ার মাধ্যমে দখলের পাঁয়তারা শুরু করে এক ভূমিদস্যু চক্র।

জানা যায়, আমির হায়দার ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী মাহমুদা খাতুন গত ১৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করার পর থেকেই স্থানীয় কিছু ভূমিদস্যু ও জমি ব্যবসায়ী নতুন মোতাওয়াল্লী নিয়োগের আগেই দখল প্রচেষ্টা শুরু করে।

দলিল অনুযায়ী, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মৌজার জে.এল নং ৮৮, রে. সাঃ নং ৩৫, খতিয়ান নং ১২২৯, দাগ নং ৫৬৪ জমি ভূলবসত আতাউল হকের নামে রেকর্ড হওয়ার আদালতে মামলা চলমান আছে।

স্থানীয়রা জানান, দখলচেষ্টাকারীদের মধ্যে রয়েছেন লাবসা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মীর মফিজুল ইসলাম, কামালনগর গ্রামের মৃত সাফায়েত করিমের ছেলে আফজালুল করিম বিপু, ইটাগাছা-বাঁকাল এলাকার কাজী রেজাউল করিমের ছেলে কাজী রাসিউল করিম রোশান, লাবসা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আবুল খায়ের ও মৃত কালো পুটের ছেলে মো. করিমসহ আরও অনেকে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, একটি ভূমিদস্য গ্রুপ ওয়াকফ এস্টেটের জমি দখলের পাঁয়তারা করছে। তারা এই জমি তারের কাঁটার বেড়া দিয়ে
ঘিরে ফেলেছে। এই আম বাগানে এলাকায় ছেলে মেয়েরা খেলাধুলা করে। ধানের সময় স্থানীয়রা ধান উঠিয়ে এখানে ধান ঝাড়ে এবং পরিষ্কার করে শুকাতে দেয়। অনেক মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। ভূমিদস্যু গ্রুপ এগুলো বন্ধ করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা একটি রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছে। কিন্তু আমরা খোঁজ খবর নিয়েছি তারা এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের পরিচয় দিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের জায়গা জমি দখল করে নিতো। সরকার পতনের পর এলাকায় ফিরে একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে এখন বিভিন্ন জায়গায় জমি দখল করে বেড়াচ্ছে। এতে করে ওই রাজনৈতিক দলের ভোট কমে যাচ্ছে। আমরা এদের বিচার চাই।

জমির ওপরে থাকা একটি গাছে দখলকারীরা দুটি সাইনবোর্ড টাঙিয়েছে। প্রথম বোর্ডে লেখা- পৈতৃক সূত্রে এই জমির মালিক আশফাকুল হক, শাহিদা আমিন, শাবানা ও শামিমা নাসরিন; সর্ব পিতা মুন্সি আতাউল হক ও স্ত্রী নার্গিস আছর হক; খতিয়ান নং ১২২৯, দাগ নং ৫৬৪, পরিমাণ ১ একর ২৮ শতক। অন্য বোর্ডে লেখা আছে- বায়না সূত্রে এই জমির মালিক আফজালুল করিম বিপু ও মীর মফিজুল ইসলাম।

ওয়াকফ এস্টেটের এই জমিটি সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের পূর্ব পাশে ফুটবল মাঠ সংলগ্ন।
অভিযুক্ত আফজালুল করিম বিপু মোবাইলে বলেন, আমরা আদালতের ইনজাংশন পেয়েছি, তাই আইনানুগভাবে দখল নিয়েছি।

জানতে চাইলে সদ্যপ্রয়াত মোতাওয়াল্লী মাহমুদা খাতুনের ভাই বাবলুর রহমান বলেন- আমির হায়দার ওয়াকফ স্টেটের এই সম্পত্তি মাহমুদা খাতুন ভোগদখলে থাকাকালীন সময়ে এস.এ রেকর্ড নিয়ে একটি সমস্যা ছিল। এজন্য বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ভূমিদস্যু গ্রুপ আদালতের ইনজাংশন চেয়ে আবেদন করেছিল। পরে মুতায়াল্লি মাহমুদা খাতুন উক্ত নিষেধাজ্ঞার জেলা জজ আদালতের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে। আপিলে উক্ত আদেশটি স্থগিত করে । যা এখনও বিদ্যমান। তার মৃত্যুর পর ওয়াকফ বোর্ডকে অবহিত করা হয়েছে, তবে এখনো নতুন মোতাওয়াল্লী নিয়োগ দেয়া হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই জমি এলাকার শিশু-কিশোররা খেলাধুলা, কৃষকরা ধান শুকানো ও ফসল মাড়াইয়ের কাজে ব্যবহার করে আসছে। এ জমি থেকে প্রাপ্ত আয় স্থানীয় মসজিদ ও মাদরাসার ব্যয়ভার বহনে ব্যবহৃত হয়।

স্থানীয়দের দাবি, ওয়াকফ এস্টেটের সম্পত্তি দখলের অপচেষ্টা রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজার সাথে কথা হলে তিনি বলেন- বিষয়টি শুনলাম মাত্র।


আরও খবর




দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু