শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬

সচেতনতা বাড়াতে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকাবাসীর সাথে বিজিবি'র মতবিনিময়

প্রকাশিত:সোমবার ২১ জুলাই ২০২৫ | হালনাগাদ:সোমবার ২১ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা:
সীমান্ত রক্ষা, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান দমন, অবৈধ সীমান্ত পারাপার এবং নারী ও শিশু, মাদকদ্রব্য, মানব, অস্ত্র ও স্বর্ণ পাচার প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় বসবাসরত গ্রামবাসীর সাথে বিজিবি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকাল ৫ টায় স্থলবন্দর সংলগ্ন ভোমরা বিওপির উদ্যোগে আইসিপি, ঘোনা মৎস্য বাজার ও কুশখালী বল ফিল্ড সংলগ্ন এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিজিবির কোম্পানী/বিওপি কমান্ডারগণ অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ করাসহ বিভিন্ন সীমান্ত অপরাধ সংক্রান্ত বিষয়ে স্থানীয় জনগনকে সতর্ক ও প্রেষনা প্রদান এবং মাদক হতে যুব সমাজকে রক্ষা করতে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করেন।

বিজিবি কোম্পানী কমান্ডার এম কামরুজ্জামান বাবু বলেন, মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি সর্বদাই শক্ত অবস্থানে থাকবে এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।

ভোমরা ইউনিয়ন পরিষদের মেম্বার সন্তোষ কুমার মন্ডল বলেন, ভোমরা সীমান্তে বিজিবি’র কর্মকান্ড এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তারা চোরাচালান রোধে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, সময়-অসময়ে যেভাবে সীমান্তে কাজ করে তা প্রশংসার দাবী রাখে।

তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, সীমান্তে অপ্রীতিকর কোন ঘটনার সম্মুখীন হলে, চোরাকারবারী দেখলে কিংবা বিএসএফের কোন কর্মকান্ডে নিজেরা এ্যাকশানে না গিয়ে দায়িত্বরত বিজিবি কমান্ডারকে সঙ্গে সঙ্গে অবহিত করতে হবে। আমাদের কেউ যেন চোরাচালানীর সাথে জড়িত না হয় সে বিষয়ে তিনি সকলকে অনুরোধ করেন।

এছাড়া সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কেউ যাতে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড না ঘটায় সেই দিকে এলাকাবাসীর খেয়াল রাখতে আহবান জানানো হয়। কোন ব্যক্তি যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে অবগত করা হয়। এসময় মানব পাচার, মাদকসহ বিভিন্ন দ্রব্যাদির চোরাচালান বিরোধী অভিযানে বিজিবির নিরলস প্রচেষ্টা ও সাফল্য সম্পর্কে উপস্থিত অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

উপস্থিত জনসাধারণ সীমান্তে বিজিবির নিরলস কর্তব্য পালন এবং মানব পাচার মাদক ও অন্যান্য দ্রব্য সামগ্রী আটকের সাফল্যে বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন এবং এধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন।

মত বিনিময় সভায় স্থানীয় সীমান্তবর্তী জনপ্রতিনিধি, সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরও খবর




আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর


এই সম্পর্কিত আরও খবর

আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী