
সঞ্জয় চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি,
সীতাকুণ্ডে বিদ্যুৎ বিভাগ নিজস্ব ম্যাজিষ্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি অবৈধ বিদ্যুৎ সংযোগ সনাক্ত করাসহ মামলা দায়ের করেছেন।জানা যায়, আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ ও বিক্রিয় বিভাগের উদ্যােগে চট্টগ্রাম বিদ্যুৎ (উত্তর) আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবুল মুনছুরের নেতৃত্বে পৌরসদরে অবৈধ বিদ্যুৎ সংযোগ সনাক্ত করনের উদ্দেশ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় পৌরসভাস্থ মধ্যম মহাদেবপুরে বসত বাড়িতে ৫টি, আবু জাফর প্রকাশ সায়েমের দোকানে এবং অটোরিক্সা গ্যারেজে ১টি অবৈধ সংযোগ পেয়ে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত তৎক্ষণাৎ মামলা দায়ের করেন। উল্লেখ্য ইতিপূর্বেও পৌরসদরস্হ মধ্যম মহাদেবপুরে আবু জাফার প্রকাশ সায়েম তার দোকানে দীর্ঘ বছর ধরে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের কারণে ৫/৬ মাস আগে তাকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন বাড়বকুন্ড বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী ইমতিয়াজ উদ্দিন খান ও এখলাছ উদ্দিন আহম্মেদ এবং অন্যান্য কর্মচারীবৃন্দ।





























