শিরোনাম
নাঙ্গলকোটে কাগজপত্র যাচাই অভিযানে তিন হাসপাতালকে ৭ দিনের আল্টিমেটাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন আবারো সভাপতি এনামুল হক ফারুক আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার,স্বামী আহত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম,সম্পাদক ফয়সাল পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল শ্রীপুরে ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ সেনবাগে নতুন গ্যাস কূপের খনন শুরু,মিলতে পারে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস
শুক্রবার ৩১ জুলাই ২০২৬
শুক্রবার ৩১ জুলাই ২০২৬

শীতের কাপড়ের বাজার গরম, কম্বল-কমফোর্টারে ঝোঁক ক্রেতার

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ডিসেম্বরের মাঝামাঝি শীতের হিম হাওয়া বইছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। ভোরের কুয়াশা আর সন্ধ্যায় রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন ধরনের পিঠার দোকান জানান দিচ্ছে জেঁকে বসছে শীত। জ্যাকেট, সোয়েটার, মাফলার, শাল ও চাদর গায়ে শীত নিবারণের চেষ্টা করছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।


কয়েকদিন ধরে কংক্রিটের শহর ঢাকায়ও রোদের তেমন দেখা মিলছে না। দিনের বেলায় বাইরে শীত অনুভূত না হলেও রাতে মৃদু হিম বাতাস ও হালকা শীত অনুভূত হচ্ছে। শীতের আগমনী বার্তায় রাজধানীর ফুটপাত থেকে শুরু করে নামিদামি শপিংমলেও এখন শীতের পোশাকের পসরা বসতে শুরু করেছে। এসময়ে অন্য যে কোনো পোশাকের চেয়ে শীতের পোশাকের বেচাকেনাও ভালো।



এই সময়ে শীত নিবারণের জন্য বিভিন্ন আকার, ম্যাটেরিয়াল ও স্টাইলের লেপ, কম্বল, কমফোর্টার বেছে নেন অনেকে। এ বছর খানিকটা দেরিতে শীতের আগমন ঘটলেও গরম কাপড়ের ব্যবসায়ীরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে গরম কাপড়ের বাজারগুলো ক্রেতাদের আনাগোনায় গরম হয়ে উঠছে। অনেকটাই জমে উঠেছে রাজধানীর পাইকারি ও খুচরা দোকানে গরম কাপড়ের বেচাকেনা। জ্যাকেট, সোয়েটার, মাফলার, শাল ও চাদরের পাশাপাশি চলছে কম্বল ও কমফোর্টার বেচাকেনাও।




সরেজমিনে রাজধানীর গুলিস্তান, বায়তুল মোকাররম মসজিদের পাশের রাস্তা, ঢাকা ট্রেড সেন্টার ও নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সেখানকার গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতার ভিড়ও বাড়ছে। তবে পাইকারি দোকানে ঢাকার বাইরের ক্রেতাই বেশি।



ওইসব এলাকার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, শীতকেন্দ্রিক গরম কাপড়ের বেচাকেনা শুরু হয় অক্টোবর থেকে। এ বছর সেটি কিছুটা দেরিতে শুরু হয়েছে। তবে ডিসেম্বরের শুরু থেকে ব্যবসা অনেকটাই জমজমাট। দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন দামের শীতের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। যদিও শৌখিন কম্বলের পুরোটা আমদানিনির্ভর। অন্যদিকে, ত্রাণের কম্বল তৈরি হয় দেশেই।


ব্যবসায়ীরা জানান, মৌসুমি ব্যবসা হওয়ায় বিনিয়োগ বেশি। কারণ, স্বল্প সময়ে ব্যবসা করতে হয়, তাই বেশি অর্থ লগ্নি করতে হয়। আবার ব্যবসা ভালো না হলে, পণ্য বিক্রি না হলে টাকা আটকে যায়। তখন পরের বছরের জন্য অপেক্ষা করতে হয় তাদের।

যেখানে যা পাওয়া যাবে


রাজধানীর গুলিস্তান অ্যানেক্স টাওয়ারের ৮০টি দোকান এবং গুলিস্তান ট্রেড সেন্টারের আরও ১৬০টি দোকান এ সময় কম্বলসহ বিভিন্ন শীতকালীন পণ্য বিক্রি করা হয়। যেখানে কম্বলের মধ্যে রয়েছে হেমার, ক্যাঙ্গারু, ডায়মন্ড কিং, চায়না, কোরিয়ান ও দেশি ডাবল এবং সিঙ্গেল কম্বল।


বিক্রেতারা বলছেন, গত বছরের চেয়ে এ বছর কম্বলের দাম একটু বেশি। একদিকে মূল্যস্ফীতি আবার ডলারের দাম বাড়ার কারণে আমদানি খরচ বেড়েছে। ফলে খুচরার পাশাপাশি পাইকারিতেও দাম খানিকটা বাড়তি। আবার ক্রেতার সংখ্যাও এখন পর্যন্ত তুলনামূলক কম।


গুলিস্তান বায়তুল মোকাররম মসজিদের পাশের রাস্তায় ফুটপাতে অনেক কম্বলের দোকান রয়েছে। সেখানকার এক ব্যবসায়ী হাসান  বলেন, এ বছর ক্রেতা কম। আমাদের এখানে সব ধরনের মানুষ কম্বল কিনতে আসেন। সৌদি আরব, দুবাই থেকে লাগেজ পার্টি অনেক কম্বল কিনে আনেন। সেগুলো আমাদের এখানে পাওয়া যায়।


শীতের কাপড়ের বাজার গরম, কম্বল-কমফোর্টারে ঝোঁক ক্রেতার


আরেক ব্যবসায়ী বলেন, আমাদের কাছে লোকাল কোনো কম্বল নেই। কম দামে ভালো মাল বিক্রি করি, ক্রেতাদের প্রতারিত হওয়ারও সুযোগ নেই। এখন বেচাকেনা কম, ঢাকার বাইরের ক্রেতাই বেশি। ঢাকায় এখনো তেমনভাবে শীত শুরু হয়নি, তাই ক্রেতাদের চাপও নেই।


গুলিস্তানের পাশাপাশি নিউমার্কেট এলাকায়ও কম্বলের দোকান রয়েছে। নিউমার্কেটের বিসমিল্লাহ বেডিং স্টোরের স্বত্বাধিকারী সুলাইমান  বলেন, আমার দোকানে সব ধরনের দামের কম্বল আছে। দেশি, চায়নিজ, ভিয়েতনামি, কোরিয়ান অনেক দেশের সিঙ্গেল ও ডাবল পার্ট কম্বল আছে। ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা দামের কম্বল বিক্রি করছি।

কোন কম্বলের দাম কেমন


গুলিস্তান অ্যানেক্স কো টাওয়ারের আর এক্স পয়েন্ট নামে একটি পাইকারি কম্বলের দোকান ঘুরে দেখা যায়, সারি সারি দেশি-বিদেশি কম্বলের পসরা নিয়ে বসে আছেন বিক্রেতা সেলিম। তিনি  বলেন, আমাদের কাছে বিভিন্ন রঙের, মানের, দেশি-বিদেশি কম্বল আছে। দাম শুরু ৫০০ টাকা থেকে, সর্বোচ্চ ২০ হাজার টাকা।


‘আমাদের কাছে বিদেশি কম্বলও আছে। অনেকে জাকাতের কম্বল খুঁজেন। তারাও আমাদের কাছে পেয়ে যাবেন। দেশি ডাবল হেমার কম্বলের দাম ৯ হাজার টাকা। ক্যাঙ্গারু ডাবল পার্ট কম্বলের দাম ৬ হাজার টাকা। বিদেশি কোরিয়ান ডাবল পার্ট কম্বলের দাম ১২ হাজার টাকা’- বলেন এই বিক্রেতা।


গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারের নিচ তলায় শরীয়তপুর এন্টারপ্রাইজের কর্ণধার আহমেদ বলেন, আমাদের এখানে কেজি দরে কম্বল বিক্রি হয়। কোয়ালিটি অনুযায়ী কেজিপ্রতি ৮০০-১২০০ টাকা দাম থাকে। যেমন- ডলফিন কোম্পানির তিন কেজি সাতশ গ্রাম ওজনের ডাবল পার্ট কম্বলের দাম ৩ হাজার ৮০০ টাকা।



মুন্সিগঞ্জের গজারিয়া থেকে পাইকারি কম্বল কিনতে গুলিস্তান ট্রেড সেন্টারে আসেন একজন ক্রেতা। কথা হলে তিনি জানান, মুন্সিগঞ্জে তার একটি দোকান আছে। দোকানের জন্য শীতের পণ্য কিনতেই তিনি এসেছেন। এখানে একটু কম দামে ভালো কম্বল পাওয়া যায়, তাই এখান থেকে পাইকারি দামে কিনলে বেশ লাভ হয়। তবে এবছর কম্বলের দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি। তিনি ওই মার্কেট থেকে বিভিন্ন দামের ৩০টির মতো কম্বল কিনেছেন বলে জানান।


কম্বলের বিকল্প কমফোর্টার


কম্বলের চেয়ে দাম একটু কম হওয়ায় অনেকে কমফোর্টার ব্যবহার করেন। শীতের মাত্রা এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের কমফোর্টার রয়েছে বাজারে।


ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের নিচ তলায় পপুলার বেডিং স্টোরের স্বত্বাধিকারী হানিফ বলেন, আমাদের এখানে সব ধরনের এসি কুইল্ট, নকশীকাঁথা, কম্বল, কমফোর্টার, আছে। কম্বলের চেয়ে কমফোর্টার ব্যবহার করা সহজ। ওজন কম, সহজে ওয়াশও করা যায়। আর ঢাকায় শীতের যেটুকু তীব্রতা তাতে পাতলা কমফোর্টারই যথেষ্ট।


‘শীত ঘিরে আমাদের এখানে বিভিন্ন ডিজাইন ও রঙের পণ্য আছে। আমাদের সব মাল চায়নিজ। কমফোর্টার সারা বছর ব্যবহার করা যায়। পাতলা কমফোর্টারের দাম ১ হাজার ৬০০ এবং একটু মোটাগুলোর দাম ৩ হাজার টাকা। আমাদের এখানে পাইকারি ও খুচরায় দাম একই’- বলেন এই ব্যবসায়ী।


সেখানে শামীম নামে এক ক্রেতার সঙ্গে কথা হলে জানান, তিনি আজিমপুরে ব্যাচেলর হিসেবে থাকেন। কম্বল ধোয়া এবং শুকানো অনেক ঝামেলার। তাই সিঙ্গেল কমফোর্টার কিনেছেন।


আরও খবর




নন্দীগ্রামে জেলা প্রশাসক তৌফিকুর রহমান

নাঙ্গলকোটে কাগজপত্র যাচাই অভিযানে তিন হাসপাতালকে ৭ দিনের আল্টিমেটাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন আবারো সভাপতি এনামুল হক ফারুক

হালুয়াঘাটে খালের পানিতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু

বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার,স্বামী আহত

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি

মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার

লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম,সম্পাদক ফয়সাল

পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল

সুনামগঞ্জের খবর: সুনামের ১৫ বছর

কুমিল্লা প্রেসক্লাব নির্বাচনের ইসিসহ সকলের প্রতি শোকজ- রুল জারির নির্দেশ হাইকোর্টের

সাতক্ষীরায় বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা


এই সম্পর্কিত আরও খবর

শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী

শুধু বিমান টিকিট নয়, আনুষাঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে

গ্যাস সংকটে নাকাল জনজীবন

কোনো শিশুই পিছিয়ে থাকবে না: শিক্ষাপ্রতিমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ

খাবারের পেছনেই মানুষের আয়ের ৬০ শতাংশ ব্যয়, কারসাজিতে সিন্ডিকেট

‘মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার’

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

অন্তঃসত্ত্বা মায়েদের সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা