
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের আজিজপুর সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি এবং ২০২৪ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় শ্রম দেওয়া তরুণ স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪টায় আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার এডুকেশন এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জুলফিকার হায়দার জয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজস্ব কর্মকর্তা ও গাজীরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবিউল হোসেন সুজন। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সালেহ উদ্দিনসহ অন্যরা।
পরে মাদ্রাসা পর্যায়ের ২০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও বৃত্তি এবং বন্যায় মানবিক কাজের জন্য ৯ জন স্বেচ্ছাসেবকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।





























