
মো: ফখর উদ্দিন,ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগে এতিম ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার পরিবেশন ও দোয়া মাহফিল করেছেন জার্মান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নেছার উদ্দিন ভূঁইয়া।
রবিবার (১১ মে) সেনবাগের ঐতিহ্যবাহী সেনবাগ আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় উক্ত খাবার পরিবেশন করা হয়।
নেছার উদ্দিন ভূঁইয়ার মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তিনি এ আয়োজন করেন।
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নূর হোসাইন সুমনের সঞ্চালনায় উক্ত খাবার পরিবেশন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তুলা পুকুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল হান্নান, চৌমুহনী পৌর জামে মসজিদের খতিব মাওলানা বেলায়েত হোসেন, সেনবাগ রাস্তার মাথা মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা এমরান হোসেন, সেনবাগ পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, বিএনপি নেতা ভিপি মফিজুল ইসলাম, চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন ইকবাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ, বিএনপি নেতা হুমায়ুন কবির হুমু, পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজি, সেক্রেটারি আলা উদ্দিন, সেনবাগ আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল মান্নান, সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল হান্নান, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক সহিদ উল্যাহ মিন্টু, আবদুল মান্নান বাবলু, ওমর ফারুক, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম রবি, নিজাম উদ্দিন ভূঁইয়া, আবদুর রহমান ভূঁইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাবার পরিবেশনের পূর্বে আয়োজক নেছার উদ্দিন ভূঁইয়ার মায়ের মাগফিরাত ও নেছার উদ্দিন ভূঁইয়া ও তার পরিবার, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহিউদ্দিন মহিন সহ সকল প্রবাসী ও সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে সেনবাগ আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বাবুপুর মাদ্রাসা ও এতিমখানা,উত্তর অর্জুনতলা জামানিয়া মাদ্রাসা ও এতিমখানা, দক্ষিণ অর্জুনতলা মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার দেড় শতাধিক ছাত্র সহ শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





























