
মৌলভীবাজারের শেরপুরে ৩ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) বিকালে শেরপুর বাজার এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস সঙ্গীয় পুলিশের একটি দল নিয়ে বাজার এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
এ সময় অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর বাজারস্থ জনতা রেস্টুরেন্ট সংলগ্ন রাস্তায় একটি ব্যাটারি চালিত মিশুক গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এতে ৩ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ২ জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ইসলামপাড়া এলাকার হাদিছ মিয়ার ছেলে রাজীব হোসেন (২৫) ও একই উপজেলার রাজবাড়ী এলাকার হুকুম আলীর ছেলে জাকির হোসেন (২৩)।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান- আটকদের বিরুদ্ধে বর্তমানে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
আলোকিত সকাল/ফাহাদ





























