শিরোনাম
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

শেরপুরে আলুর বাম্পার ফলন : হিমাগার সংকটে বিপাকে কৃষক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


মোঃ ফজলুল করিম শেরপুর প্রতিনিধি: এবার শেরপুরে আলুর বাম্পার ফলন হলেও হিমাগার সংকটের কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদনের তুলনায় হিমাগারের ধারণক্ষমতা অত্যন্ত কম—মাত্র ১৪ শতাংশ। ফলে সংরক্ষণের সুযোগ না পেয়ে চাষিরা বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করছেন, যা তাদের জন্য বড় ধরনের লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে।


বাম্পার ফলন, কিন্তু সংরক্ষণের সুযোগ নেই। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আলুর আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে ফলনও হয়েছে চমৎকার। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর শেরপুরে ৯৫ হাজার ৭০৬ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। অথচ জেলার হিমাগারগুলোর মোট ধারণক্ষমতা মাত্র ১৩ হাজার মেট্রিক টন।


শেরপুর সদর ও নকলা উপজেলায় বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) দুটি সরকারি হিমাগার রয়েছে, যার সম্মিলিত ধারণক্ষমতা ৩ হাজার মেট্রিক টন। তবে এগুলো শুধু চুক্তিবদ্ধ চাষিদের বীজ আলু সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। জেলার একমাত্র বেসরকারি হিমাগার ‘তাজ কোল্ড স্টোরেজ’-এর ধারণক্ষমতা ১০ হাজার মেট্রিক টন, যা ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে।


ফলে হিমাগার সংকটে চাষিদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। মাঠ থেকে পুরোদমে আলু তোলা চলছে, কিন্তু ইতোমধ্যেই হিমাগারগুলো পূর্ণ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। বাধ্য হয়ে তারা আলু কম দামে বিক্রি করছেন, কারণ সংরক্ষণের সুযোগ নেই। পাইকারি বাজারে বর্তমানে আলুর দাম ২০-২২ টাকা কেজি, যা উৎপাদন খরচের তুলনায় কম।


শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের আলুচাষি মোঃ গোলাম মোস্তফা বলেন, "১৮ বিঘা জমিতে বীজ আলুর চাষ করেছি। আল্লাহর রহমতে ভালো ফলন হয়েছে। কিন্তু বিএডিসি শুধু নির্দিষ্ট মানের (গ্রেড এ ও বি) আলু নিচ্ছে, বাকিটা সংরক্ষণ করার জায়গা নেই। তাই কম দামেই বিক্রি করতে হচ্ছে, এতে বড় লোকসান গুনতে হবে। যদি সরকার রপ্তানির উদ্যোগ নিত, তবে কৃষকদের অনেক সুবিধা হতো।"


আরেক চাষি মোঃ ইসমাইল হোসেন বলেন, "আমি বিএডিসির চুক্তিবদ্ধ চাষি হিসেবে ৩০ বিঘা জমিতে আলু চাষ করেছি। বিএডিসি নির্দিষ্ট পরিমাণ আলু নেবে, কিন্তু বাকিটা হিমাগারে সংরক্ষণের সুযোগ পাচ্ছিনা। আমার মতো আরও অনেকেই এই সংকটে পড়েছেন।"


হিমাগারে জায়গা না পেয়ে তাজ কোল্ডস্টোরেজের সামনে শত শত ট্রাক আলু নিয়ে দাঁড়িয়ে আছে ঢাকা-শেরপুর-শ্রীবরদী আঞ্চলিক মহাসড়কে। প্রায় দেড় কিলোমিটারজুড়ে অপেক্ষমাণ ট্রাকচালকরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। অনেকেই ৩-৪ দিন ধরে অপেক্ষা করছেন, তবুও আলু সংরক্ষণের সুযোগ পাচ্ছেন না। কৃষকরা কেউ কেউ অভিযোগ করে বলেন, "হিমাগার কর্তৃপক্ষ আগেই বেপারীদর কাছে জায়গা বরাদ্দ দিয়ে রেখেছে। ফলে আমরা সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। বীজ আলু সংরক্ষণ করতে না পারলে পরের বছর কিনে আবাদ করতে হবে।


তাজ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম বলেন, "আমরা আমাদের ধারণক্ষমতার শেষ ধাপে পৌঁছে গেছি। এখন মাত্র দেড় হাজার মেট্রিক টন আলু নেওয়া সম্ভব। ইতোমধ্যে শত শত ট্রাক অপেক্ষা করছে, কিন্তু আমরা সব আলু সংরক্ষণে নিতে পারব না। গত তিন দিন ধরে মাইকিং করে চাষিদের গাড়ি ফেরত নিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় সংরক্ষণের অনুরোধ জানাচ্ছি। কিন্তু অনেকেই সেটি মানছেন না, ফলে সড়কে যানজট সৃষ্টি হয়েছে।"


শেরপুর জেলার পাঁচটি উপজেলায় এ বছর ৫ হাজার ২৯৬ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যার মধ্যে ৫২০ হেক্টর জমিতে বীজ আলুর চাষ হয়েছে। হিমাগার সংকটের কারণে কৃষকদের কম দামে আলু বিক্রি করতে হচ্ছে, যা ভবিষ্যতে চাষিদের নিরুৎসাহিত করতে পারে। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, এতো বিপুল পরিমাণ আলু সংরক্ষণের বিকল্প ব্যবস্থা হিসেবে রপ্তানির উদ্যোগ নেওয়া জরুরি। তা না হলে কৃষকদের লোকসান গুনতে হবে এবং ভবিষ্যতে আলু চাষে অনীহা দেখা দিতে পারে।


আরও খবর




ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা