শিরোনাম
মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড় ; অভিযুক্ত রাহাতকে বহিষ্কার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ফজলুল করিম শেরপুর প্রতিনিধি:

শেরপুরে কৃষি প্রণোদনার তালিকায় নিজের পছন্দের লোকদের নাম না থাকায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে একই উপজেলার ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমের বিরুদ্ধে। এর আগে, বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর কক্ষে তার সাথে এ ঘটনা ঘটে। রাহাত হাসান কাইয়ুম নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের সুরুজ মোওলার ছেলে এবং ফজলু একই গ্রামের সিরাজুল হকের ছেলে।


এঘটনার পর রাতেই নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম ও সহযোগী ফজলুকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে না। এদিকে, রাতেই কৃষি কর্মকর্তার প্রত্যাহার দাবি করে নকলা শহরে মিছিল করে রাহাতের অনুসারীরা। অপরদিকে, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশন।


মামলা সূত্রে জানা যায়, বুধবার বেলা সোয়া দুইটার দিকে রাহাত ও ফজলু উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ঢুকে জানতে চান, কৃষি কর্মকর্তা কেন এখনো বদলি হচ্ছেন না, কারা কৃষি প্রণোদনা পেয়েছেন এবং নেতাদের ভাগ কতো। এরপর তারা ছাত্রদলের ভাগ দিতে হবে বলে দাবী করেন। এসময় কৃষি কর্মকর্তা জানান, সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য। রাজনৈতিকভাবে কারও ভাগ দেওয়ার সুযোগ নেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। কৃষি কর্মকর্তা তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদ আলমকে জানালে রাহাত আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সহকারী ফজলুকে নিয়ে অফিসের ভেতরেই কর্মকর্তাকে মারধর শুরু করেন।


ঘটনার সিসি টিভির ফুটেজে দেখা যায়, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর কক্ষে প্রবেশ করে আলোচনা করছেন রাহাত। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে থাপ্পড় মারেন রাহাত। পরে আবার ওই কর্মকর্তাকে হামলা করলে বাইরে থাকা লোকজন তাদের থামানোর চেষ্টা করে।


কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন বলেন, ‘মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাহাত ও ফজলু আমার অফিসে এসে জানতে চান, আমি এখনো কেন বদলি হচ্ছি না, কারা কৃষি প্রণোদনা পেয়েছে এবং নেতাদের ভাগ কত। এরপর তারা বলেন, ছাত্রদলের ভাগ তাদের দিতে হবে। আমি জানাই, সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য, রাজনৈতিকভাবে কারও ভাগ দেওয়ার সুযোগ নেই। এতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আমি বিষয়টি স্থানীয় বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদ আলমকে জানাই। পরে রাহাত আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সহকারী ফজলুকে নিয়ে আমাকে অফিসের ভেতরেই মারধর করেন। পরে আমি চিৎকার করলে তারা দ্রুত পালিয়ে যান।’


জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল বলেন, ঘটনাটি শুরুতে জানতাম না। পরে সিসিটিভি ফুটেজ দেখে বিস্তারিত জেনেছি। একজন কর্মরত কর্মকর্তার গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাহাত হাসান কাইয়ুমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


এ বিষয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী জানান, বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রদল একটি সুসংগঠিত দল। এখানে কোন অপরাধীর ঠাঁই নেই। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 


নকলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম বলেন, ‘রাহাত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। কৃষি কর্মকর্তা আমাকে ফোনে বিষয়টি জানান। আমি রাহাতের জেঠাত ভাই যুবদল নেতা লুটাসকে বিষয়টি বললে, তিনি রাহাতকে ফোনে ধমক দেন। তারপরও তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।’


তবে অভিযুক্ত ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমের ফোনে যোগাযোগের চেষ্টা করে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।


এদিকে ঘটনা দ্রুত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর কেন্দ্রীয় ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তি মারফত অভিযুক্ত ছাত্রদল নেতা রাহাত কে বহিস্কার করা হয়েছে। 


এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, এ ঘটনায় ইতোমধ্যে মামলা গ্রহণ করা হয়েছে। একইসাথে আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আরও খবর




মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ

সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে

হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল

মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী

আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ

সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে

হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল

মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী

আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১