
শেরপুর প্রতিনিধি :
আইসিটি আদালতে শেখ হাসিনা'র নামে দায়েরকৃত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত মামলা প্রত্যাহারের দাবীতে হঠাৎ করে ঝটিকা মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখা।
গতকাল নভেম্বর রাত ১ টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের বকশীগঞ্জ হাইওয়ে রাস্তায় মাছপাড়া কেন্দুয়ার চর স্থানে এই মশাল মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা।
প্রতিবাদে তাৎক্ষণিক ঐ একই স্থানে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু ও যুবদল নেতা পারভেজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দরা।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপতার করতে পারে নি।তবে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়া।




























