
শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে দোজা পীরের দরবারের একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় এক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলে ভিড় জমায়। মুহূর্তেই এলাকায় উৎসুক শত শত জনতার সমাগম ঘটে।
খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ শুরু করে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম জানান, “লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই নারীকে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে।





























