
ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :
শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে আসা ৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকালে শেরপুর শহরের নবারুণ পাবলিক স্কুলে লিখিত পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কেন্দ্রে প্রবেশের সময় কাগজপত্র যাচাইকালে ছবি এবং তথ্যের গরমিল ধরা পড়লে ০৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে যথাক্রমে জয়পুরহাট জেলার কমরগ্রাম এলাকার নজরুল ইসলামের ছেলে মোঃ রাজু আহম্মেদ (২৯), কক্সবাজার জেলার কুতুবদিয়া এলাকার ইকতিয়ার উদ্দিনের ছেলে আফ্রিদি রহমান (২৭) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট এলাকার মোখলেছ উদ্দিনের ছেলে আবু শাহাদাৎ তুষার (২৭) রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তারা আর্থিক লেনদেন এর মাধ্যমে মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছিল বলে স্বীকার করেছে।আটককৃতদের মধ্যে মোঃ রাজু আহম্মেদ মূল পরীক্ষার্থী আসামী শাকিল মিয়ার পরিবর্তে লিখিত পরীক্ষায় ৮০ হাজার টাকায়,আফ্রিদি রহমান নিটু মূল পরীক্ষার্থী আসামী শাকিল আহম্মেদ এর পরিবর্তে লিখিত পরীক্ষায় ৬০ হাজার টাকায় এবং আবু শাহাদাৎ তুষার মূল পরীক্ষার্থী আসামী মোঃ বাদল ইসলাম এর পরিবর্তে লিখিত পরীক্ষায় ১ লক্ষ টাকার বিনিময়ে প্রক্সি দিতে এসেছিল।
এ ঘটনায় আসামী গ্রেফতার সংক্রান্তে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





























