
মাহমুদুল হাসান মেহেদী স্টাফ রিপোর্টার
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পদ হয়ে না দাঁড়ায় এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিবুর রশিদ হাবিব।
আজ বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ বিশেষ অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশকে আলোকিত করবে। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক বৃন্দু এবং সবুজবাগ থানা বিএনপর' অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।





























