
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় অডিটরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নূর মোহাম্মদ নুরুল্লাহ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য জামাল হোসেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।





























