
আজহারুল ইসলাম মোহনগঞ্জ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বেগ(হক্কু মাষ্টার) এঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।
তিনি ২১ এপ্রিল রাত ৮ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
আমিরুল ইসলাম উপজেলার গাগলাজুর (চানপুর) গ্রামের বাসিন্দা ও শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।তিনি মৃত্যু কালে এক স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার জানাজার নামাজ ২২ এপ্রিল দুপুর ২ টা ৩০ মিনিটে গাগলাজুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্যঃ আমিরুল ইসলাম বেগ(হক্কু মাষ্টার) মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতনের শশুর।
তার মৃত্যুতে শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহসভাপতি মাওলানা রুহুল আমীন নগরী এছাড়াও বিভিন্ন মহল ও সংগঠনের ব্যাক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন।





























