শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

স্কুলের দুই শিশু ছাত্রকে পেটালেন ছাত্রীর বাবা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আমতলী (বরগুনা) প্রতিনিধি। 

স্কুলের দুই শিশু ছাত্র ফেরদৌস ফাহিম ও মোকছেদুল ইসলাম রাব্বিকে শিশু ছাত্রী টুম্পার বাবা মোঃ রাসেল গাজী বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দুই ছাত্রকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার বেলা ১০ টার দিকে আমতলী উপজেলার চলাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় ছাত্র মোকছেদুলের বাবা মহসিন হাওলাদার ওইদিন দুপুরে আমতলী থানায় অভিযোগ দিয়েছেন।

জানাগেছে, উপজেলার চলাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় গতকাল রবিবার বিকেলে ছুটির পরে শিক্ষার্থীরা বাড়ী ফিরছিল। ফেরার পথে পঞ্চম শ্রেনীর ছাত্র ফেরদৌস ফাহিম, চতুর্থ শ্রেনীর ছাত্র মোকছেদুল ইসলাম রাব্বি, আরাফাত ও সাইমা আক্তার টুম্মা দুষ্টুমী করছিল। ওই সময় তাদের মধ্যে মনমালিন্য হয়। এ বিষয়টি সাইমা আক্তার টুম্পা তার বাবা রাসেল গাজীকে জানায়। এ ঘটনার জের ধরে সোমবার বেলা ১০ টার দিকে টুম্পার বাবা রাসেল গাজী বিদ্যালয়ে এসে ফেরদৌস ফাহিম ও মোকছেদুলকে ডেকে নিয়ে যায়। পরে তিনি দুই ছাত্রকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়েছে জখম করেছে। দুই ছাত্রকে রক্ষায় শিক্ষক শহীদুল ইসলাম এগিয়ে আসলে তাকেও অভিভাবক রাসেল গালাগাল করেছে। খবর পেয়ে দুই ছাত্রের অভিভাবকরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের তাদের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্র মোকছেদুলের বাবা মহসিন হাওলাদার অভিভাবক রাসেল গাজীসহ দুইজনের বিরুদ্ধে আমতলী থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনার পরপরই টুম্পার বাবা রাসেল গাজী এলাকা ছেড়ে পালিয়েছেন।  

প্রত্যক্ষদশীর্ ছাত্র ইয়ালহান ও রাসেদুল ইসলাম বলেন, স্কুল থেকে টুম্পার বাবা রাসেল গাজী ছাত্র ফাহিম ও রাব্বিকে ডেকে নিয়ে বাঁশের লাঠি দিয়ে পিটিয়েছে। শহীদুল স্যার তাদের রক্ষার এগিয়ে গেলে তাকেও টুম্পার বাবা তাকে গালাগাল করেছে। 

আহত ছাত্র ফেরদৌস ফাহিম ও মোকছেদুল ইসলাম রাব্বি বলেন, গতকাল বিদ্যালয় ছুটির পরে আমরা বাড়ী যাচ্ছিলাম। পথিমধ্যে আমাদের সঙ্গে টুম্পার কথা কাটাকাটি হয়। সোমবার বেলা ১০ টার দিকে টুম্পার বাবা আমাদের বিদ্যালয় থেকে ডেকে নিয়ে বাঁশের লাঠি দিয়ে পিটিয়েছে। আমরা এ ঘটনার শাস্তি দাবী করছি। 

দুই স্কুল ছাত্রের মা তানিয়া আক্তার ও আসমা বেগম বলেন, আমার ছেলেরা যতি অন্যায় করে থাকে, তাহলে শিক্ষকরা বিচার করতে পারতেন। শিক্ষকরা যদি বিচার করতো না পারতেন, তাহলে আমরা বিচার করতাম কিন্তু কেন আমার ছেলেদের আরেক ছাত্রীর বাবা মারধর করেছে ? আমরা এ ঘটনার বিচার দাবী করছি। 

বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ শহীদুল ইসলাম বলেন, দুই ছাত্রকে ছাত্রী টুম্পার বাবা রাসেল গাজী মারধর করছিল। আমি তাকে নিষেধ করলে আমাকেও তিনি গালাগাল করেছেন।

স্কুল ছাত্রী সাইমা আক্তার টুম্পার বাবা রাসেল গাজী মুঠোফোনে বলেন, আমার মেয়েকে কটুক্তি করায় ওদের কয়েকটি চর থাপ্পর মেরেছি।   

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম বলেন, বিষয়টি আমি জেনেছি। ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত  ব্যবস্থা নেয়া হবে।  

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, দুই ছাত্রকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। এক ছাত্রের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে। 

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ