
পাকুন্দিয়া সংবাদদাতা :
সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামছু উদ্দিন পেয়েছেন “সোশ্যাল ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৫”।
শনিবার (২২ জানুয়ারি) রাজধানীর জাতীয় শিশু কল্যাণ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ কালচারাল সাংস্কৃতিক ফোরাম (বিকেএসএফ)-এর পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসএফ সভাপতি এম এ বাদশা আলমগীর খোকন। তিনি সমাজসেবায় অসামান্য অবদান রাখার জন্য শামছু উদ্দিনকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সম্মাননা প্রাপ্তির পর চেয়ারম্যান শামছু উদ্দিন বলেন,
“এ পুরস্কার আমার কাজের প্রতি একটি অনুপ্রেরণা। আমি সবসময় সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যেতে চাই।”
বাংলাদেশ কালচারাল সাংস্কৃতিক ফোরাম আশা প্রকাশ করেছে, তার এ মহৎ কর্মকাণ্ড সমাজ উন্নয়ন ও জাতীয় অগ্রগতির পথ উন্মুক্ত করবে।





























