শিরোনাম
মুরাদনগরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নাম জনগণের মুখে মুখে চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬

সমুদ্র সৈকতে প্লাস্টিক দূষণ প্রতিরোধ কর্মসূচি শুরু বিদ্যানন্দ ফাউন্ডেশনের

প্রকাশিত:মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ইয়ার রহমান আনান,কক্সবাজার


কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে প্লাস্টিক দূষণ প্রতিরোধের কর্মসূচির শুরু করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও জেলা প্রশাসন। রবিবার  সকাল ১০ টায় সুগন্ধা পয়েন্ট সমুদ্র সৈকতে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সালাহউদ্দিন।  এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: শাহিদুল আলম, এনডিসি জনাব মো: ইঞ্জারুল হক, বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক মো: জামাল উদ্দিন প্রমূখ।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন " প্লাস্টিক আমাদের এক নম্বর শত্রু। এই শত্রুকে মোকাবেলার জন্য আমাদের সবাইকে একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করা উচিত। তাই কক্সবাজারে আগত পযটকদের সিংগেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিরুৎসাহিত করতে, জনগনকে প্লাস্টিক দূষণ সম্মন্ধে সচেতন করতে এবং স্থানীয় অধিবাসীদের মধ্যে প্লাস্টিক রিসাইকেল কে জনপ্রিয় করতে বিদ্যানন্দ ফাউন্ডেশন কে সাথে নিয়ে আমরা এবছর ৬ মাসব্যাপী প্লাস্টিক দূষণ প্রতিরোধ করমসূচি হাতে নিয়েছি যার মাধ্যমে কক্সবাজারের  ৫০ টি স্পটে ৫০ টি ইভেন্টের মাধ্যমে ১০০ মেট্রিক টন প্লাস্টিক রিসাইকেল করা হবে, স্থানীয় ১০ হাজার প্রান্তিক পরিবার প্লাস্টিকের বিনিময়ে চাল ডাল পাবে এবং লক্ষ লক্ষ পযটক এই প্রোগ্রামের মাধ্যমে প্লাস্টিক দূষনের ব্যাপারে সচেতন হবে "


বিদ্যানন্দ ফাউন্ডেশনের  নির্বাহী পরিচালক মো: জামাল উদ্দিন বলেন " একবিংশ শতাব্দীতে আমাদের অস্তিত্বের হুমকি হচ্ছে প্লাস্টিক। যে কোনো সমস্যা সমাধানে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। নদীমাতৃক এই দেশের প্রাণপ্রবাহ বাঁচিয়ে রাখার পাশাপাশি প্লাস্টিক দূষণে বিপন্ন প্রাণীকুলকে রক্ষা করা এখন সময়ের দাবি।  এই পৃথিবীকে সম্পূর্ণ দূষণমুক্ত ও বাসযোগ্য রাখতে হলে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই"


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় "প্লাস্টিক দূষণ একটি ব্যাপক পরিবেশগত সমস্যা, যা বিশ্বব্যাপী বাস্তুতন্ত্র, মানব স্বাস্থ্য ও অর্থনীতিকে প্রভাবিত করছে। বাংলাদেশে এ চ্যালেঞ্জটি বর্তমানে পৌঁছেছে উদ্বেগজনক পর্যায়ে, যা শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হুমকি হয়ে দাঁড়িয়েছে। ১৬ কোটিরও বেশি জনসংখ্যার দেশ বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ এবং বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক চাপের সম্মুখীন। দেশে প্রতিদিন প্রায় কয়েক হাজার মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে, যার একটা উল্লেখযোগ্য অংশ নদী, খাল এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। থ্রি আর কৌশল তথা রিডিউস, রিইউজ ও রিসাইকেল বা ব্যবহার হ্রাস, বারবার ব্যবহার ও নতুন করে অন্য কিছু তৈরি করার কৌশল অবলম্বন করে প্লাস্টিকের চক্রাকার ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে প্লাস্টিক দূষণমুক্ত করা সম্ভব। সরকারি প্রচেষ্টার পাশাপাশি প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য অসংখ্য তৃণমূল আন্দোলন এবং সামাজিক উদ্যোগ নেয়া হয়েছে। বেসরকারি সংস্থা (এনজিও) এবং সুশীল সমাজ সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং প্লাস্টিকের টেকসই বিকল্প প্রচারে সক্রিয়ভাবে কাজ করছে।


এই বাস্তবতায় আজ থেকে ৬ মাসের জন্য জেলা প্রশাসন কক্সবাজার ও বিদ্যানন্দ ফাউন্ডেশন চালু করেছে “প্লাস্টিক বিনিময় স্টোর” যেখানে পযটকরা ব্যবহৃত প্লাস্টিক জমা দিলেই পাবেন উপহার এবং প্রান্তিক মানুষ কুড়ানো বা জমানো প্লাস্টিক জমা দিলে পাবেন নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী।


উদ্বোধনের প্রথম দিনে সুগন্ধা পয়েন্টে ১ টি “প্লাস্টিক এক্সেঞ্জ স্টোর” স্থাপন করা হয়েছে যেখানে পর্যটকরা তাঁদের ব্যবহৃত সিঙ্গেল ইউজ প্লাস্টিক বোতল জমা দিলেই পাচ্ছেন নিশ্চিত উপহার!


পাশাপাশি স্থানীয় অধিবাসীদের জন্য বসানো হয়েছে “প্লাস্টিকের বিনিময়ে বাজার” যেখান থেকে ৫০০ স্থানীয় দুস্থ পরিবার প্লাস্টিকের বিনিময়ে বাজার করতে পেরেছেন।


উদ্বোধনের প্রথম দিনেই প্রায় ২ মেট্রিক টনের বেশি প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে। আয়োজকরা আশা করছেন এবছরে এই কার্যক্রম থেকে ১০০ মেট্রিক টনের বেশি প্লাস্টিক সংগ্রহ করা সম্ভব হবে।


সংগৃহীত প্লাস্টিক সমূহ ১০০% রিসাইকেল করার জন্য দেশের স্বনামধন্য রিসাইকেল কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। সংগৃহীত প্লাস্টিকের একটি অংশ দিয়ে জনসচেতনতা তৈরিতে নির্মাণ করা হবে “প্লাস্টিকের ভাস্কর্য”।


সরেজমিনে দেখা যায়, সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বিশাল একটি সুপারশপ বসেছে নানা রকমের নিত্যপ্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে। মানুষ প্লাস্টিকের বিনিময়ে এসব কিনতে পারছেন। বাজারে ১ কেজি প্লাস্টিকের দাম ২০-৩০ টাকা হলেও এই বাজারে সেটির প্রায় ৫০_৮০ টাকা মুল্য দেয়া হচ্ছে। ১ কেজি প্লাস্টিক দিয়ে ১.৫ কেজি চাল যেমন পাওয়া যাচ্ছে তেমনি ৬ টি ডিম পাওয়া যাচ্ছে মাত্র ১ কেজি প্লাস্টিকে! প্রায় ১৮ রকমের পণ্য থেকে নিজেরাই বাছাই করে কেনার স্বাধীনতা পাচ্ছেন সাধারণ মানুষ।


অপরদিকে "প্লাস্টিক এক্সেঞ্জ স্টোরে" সিংগেল ইউজ প্লাস্টিকের বোতল জমা দিয়ে পযটকরা বিভিন্ন উপহার জিতে নিচ্ছেন।


উল্লেখ্য ; বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কক্সবাজার জেলা প্রশাসন  যৌথভাবে ২০২২ সাল থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে প্লাস্টিক দূষণ প্রতিরোধ কর্মসূচি পালন করে আসছে।


আরও খবর




মুরাদনগরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেপ্তার

গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নাম জনগণের মুখে মুখে

নড়াইলে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে সারারাত নির্যাতন

বোদায় ৪ হাজার কৃষকের মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

বাকির টাকা চাওয়ায় মারধর, স্থানীয় সালিশের পর ভুক্তভোগীর আত্মহত্যার চেষ্টা

ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ

শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান

ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেপ্তার

গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নাম জনগণের মুখে মুখে

নড়াইলে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে সারারাত নির্যাতন

বোদায় ৪ হাজার কৃষকের মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

বাকির টাকা চাওয়ায় মারধর, স্থানীয় সালিশের পর ভুক্তভোগীর আত্মহত্যার চেষ্টা

ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ