
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপি জাতীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও নির্বাচনী প্রচারণা করেছেন কাঁচপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বুধবার বিকালে ঘাঘুরী তালতলা থেকে মিছিল নিযে জনতা বাজারে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আল আমিন, বিএনপি নেতা মোক্তার হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইলিয়াস, ইসমাইল, কাঁচপুর ইউনিয়ন কৃষকদের সভাপতি সৈয়দ আমিনুল ইসলাম , ছাত্রদলের নেতা নাহিদ পারভেজ জয়, অনয় ভূইয়া সহ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতারা।




























