
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
সোনারগাঁয়ে কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির কার্যালয়ে, কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির সভাপতি হাজী মুজিবুর রহমান সভাপতিত্বে,কাঁচপুর বিসিক শিল্প নগরী উন্নয়নের লক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কাঁচপুর বিসিক শিল্প নগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান, সহ সভাপতি মজনু মোল্লা, আবুল কাসেম পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক শরীফ হোসাইন, অর্থ সম্পাদক ফিরোজ আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জাফর, সহ সাংগঠনিক নুর হোসেন সহ প্রমুখ্য।





























