
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌ- রাস্তায় বিএনপি'র উদ্যোগে গণভোজন ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় মুনাজাত করা হয়, পরে সবার মাঝে খিচুড়ি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও থানার বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহা আলম মুকুল, সোনারগাঁও পৌরসভার যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াছিন নোবেল , সোনারগাঁও পৌরসভার বিএনপির সহ সভাপতি পনির হোসেন, বিএনপি নেতা পিয়ার হোসেন, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





























