শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

শ্রীপুরে ৪৯০ কেজি সরকারি বই বিক্রি করা মাদ্রাসা শিক্ষকদের শোকজ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে একটি মাদ্রাসায় কেজি দরে বিক্রি করা হচ্ছিল ৪৯০ কেজি সরকারি বিনামূল্যের পাঠ্যবই। তবে স্থানীয়দের সন্দেহে বিষয়টি প্রকাশ পায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বইগুলো উদ্ধার করে।  


শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল জেটিএস কাদেরীয়া (রহঃ) দাখিল মাদ্রাসার সহকারী সুপার আছাদুজ্জামান ও তিন শিক্ষক এসব সরকারি বই স্থানীয় এক ভাঙ্গাড়ি ব্যবসায়ীর কাছে বিক্রি করছিলেন। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা মাত্র দেড়শ হলেও অতিরিক্ত বই সংগ্রহ করা হতো এবং পরবর্তীতে তা বিক্রি করা হতো বলে অভিযোগ ওঠে।  


এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি বলেন, "নতুন বা পুরাতন, সরকারি বই বিক্রির অধিকার কারও নেই। এটি প্রশাসনের নির্ধারিত পদ্ধতিতে খোলা টেন্ডারের মাধ্যমে হতে হয়। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"


অন্যদিকে, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "মাদ্রাসার আর্থিক সংকট থাকায় পুরাতন বই বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে এটি কোনো রেজুলেশনে করা হয়নি।" 


ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী ব্যানার্জি জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।  এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। ইউএনও’র স্বাক্ষরিত গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  


তদন্তে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন,  সহকারী সুপারিন্টেন্ডেন্ট আসাদুজ্জামান, সহকারী শিক্ষক (এবতেদায়ী প্রধান মোঃ রেজাউল ইসলাম, সহকারী শিক্ষক আকিদুল ইসলাম, সহকারী শিক্ষক  জাবেদ আলি,  দপ্তরী শহীদুল ইসলাম। 


তাদের ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। যথাযথ জবাব না দিলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।  


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি করা হচ্ছে। জেলা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হতে হবে।



আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ