
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা,২০২৫ উদযাপন উপলক্ষে সড়ক/মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী সার্কেলের উদ্যাগে সচেতনতা বৃদ্ধিতে, সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে ‘রোড শো’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক (ইঞ্জি:) শফিকুজ্জামান ভুঞার তত্ত্বাবধানে বেলা সাড়ে ১২টার দিকে নগরীর ১৭নং ওয়ার্ডের ইসলামী ব্যাংক হাসপাতাল সংলগ্ন এয়ারপোর্ট সড়কে ‘রোড শো’ শেষে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্ল্যাকার্ড এর সাথে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সর্বসাধারণের উদ্দেশ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: আবুল কালাম আজাদ, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: এস এম বায়েজিদ উল ইসলাম, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ, বিভিন্ন সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।





























