
মেসার্স ফেয়ার এপারেলস লিমিটেড এবং মেসার্স এম এস ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের গ্যাস সংযোগের জন্য ৮ ইঞ্চি ব্যাসের ৬৩২ মিটার দীর্ঘ বিতরণ লাইন নির্মাণ কাজ চালানো হবে আগামী ২৫ জুলাই ২০২৫, শুক্রবার। এ কারণে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত, মোট ১১ ঘণ্টা, নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকার আশপাশের বেশ কয়েকটি অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ওই সময়ের মধ্যে পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত, কাশিপুর, মুন্সিগঞ্জ ও সংলগ্ন এলাকার সকল শ্রেণির (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের নিকট দুঃখ প্রকাশ করেছে এবং সকলকে সহযোগিতার অনুরোধ জানিয়েছে।





























