
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি মহিন উদ্দিন (৩২) কে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে র্যাব-৯ গ্রেফতার করেছে। র্যাবের দ্রুত পদক্ষেপ ন্যায়বিচারের এক নজির স্থাপন করলো।
গ্রেফতারকৃত মহিন উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভৈষারপাড় গ্রামের মৃত আরব আলীর ছেলে। র্যাবের তথ্য অনুযায়ী, ভিকটিম ভৈষারপাড় এলাকার কিশোরী, যিনি দীর্ঘদিন ধর্ষণ ও অপহরণের হুমকির শিকার হচ্ছিলেন।
১৬ অক্টোবর রাতে,মহিন উদ্দিন ও তার সহযোগী ভিকটিমকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়নের একটি বাড়িতে ধর্ষণ করে। পরবর্তীতে ১৮ অক্টোবর রাতে তাকে তার খালার বাড়িতে ফেলে আসে আসামিরা।
ভিকটিমের সাহসিকতায় মামলা দায়েরের পর র্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে নৈগাং এলাকায় অভিযান চালিয়ে মহিন উদ্দিনকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়,মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান চলমান। র্যাবের দ্রুত পদক্ষেপ ও ন্যায়বিচারের দৃঢ় সংকল্প সুনামগঞ্জের মানুষকে নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে।





























