শিরোনাম
গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নাম জনগণের মুখে মুখে চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রকাশিত:শুক্রবার ০৮ আগস্ট ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৮ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::


সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর প্রতিবাদে নিরাপদ সড়ক ও দোষীদের অবিলম্বে গ্রেফতার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টা থেকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এর আগে তারা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানান, যার ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনাকে 'রাষ্ট্রীয় হত্যাকাণ্ড' হিসেবে আখ্যা দিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। তারা অভিযোগ করেন, দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও প্রশাসন এখনো ঘাতক বাসচালককে আটক করতে পারেনি।

শিক্ষার্থীরা বলেন, “আমাদের বোন এখন কবরে, অথচ প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই—যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা নিজেরা ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন চেক করতে শুরু করেন। শিক্ষার্থী তাকবিল হোসেন বলেন, “আমরা পুলিশকে অনুরোধ করেছিলাম, যেন তারা ফিটনেসবিহীন পরিবহন আটক করে ব্যবস্থা নেয়। কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তামাশা দেখেছে। বাধ্য হয়ে আমরা নিজেরা ১০টি বাসের কাগজপত্র চেক করি, কিন্তু একটি বাসেরও কাগজ ঠিক ছিল না।”

পরে এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ও পুলিশ প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তবে প্রতিবাদের অংশ হিসেবে তারা মানববন্ধন চালিয়ে যান এবং ১২ ঘণ্টার আল্টিমেটাম দেন প্রশাসনকে।

শিক্ষার্থীরা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক নিশ্চিতে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, পরবর্তী আন্দোলন হবে আরও কঠোর।

অপর দিকে সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল হক।

মানববন্ধনে বক্তব্য দেন এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর প্রতিনিধি অ্যাডভোকেট খলিকুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, বিশ্বজনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা আক্তার জেবা প্রমুখ।

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় সেই শ্লোগানকে সামনে রেখে যানবাহনের গতি কমানো, চালকদের প্রমিক্ষণ ও ট্রাফিক আইন কঠোর ভাবে প্রয়োগ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবিতে মানববন্ধন করেছে 'নিরাপদ সড়ক চাই' সুনামগঞ্জ জেলা কমিটি।।

সংগঠনের সহ সভাপতি মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় ও সংগঠনের উপদেষ্টা মোঃ মনসুর আলম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সিপিবির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট সাইদুর রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু, দূর্ঘটনায় মৃত্যুবরণকারী আফসানা জাহান খুশির মামা সাইফুল আলম সদরুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুব রহমান পীর, দূর্ঘটনায় মৃত্যুবরনকারী স্নেহার ভাই রাজ চক্রবর্তী, সংগঠনের সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান সজিব, হাওর ও নদী রক্ষা আন্দোলনের জামালগঞ্জ সভাপতি রেজাউল করিম কাপ্তান, জেলার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, মুজাহিদুর ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, কর্নবাবু দাশ, জেলা যুব জমিয়তের সভাপতি ত্বাহা হোসাইন, শ্রমিক কল্যাণ সভাপতি জসিম উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদ সুহেল আলম, আবু সুফিয়ান টিপু, শেখ সাব্বির, ফজলে রাব্বি খান, সামিনা চৌধুরী, সেলিনা, সাজ্জাদুর রহমান পিয়াল, আবুল হাসনাত, সেবা ফার্মেসীর স্বত্বাধিকারি জাবেদ আহমদ প্রমূখ।


আরও খবর




গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নাম জনগণের মুখে মুখে

নড়াইলে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে সারারাত নির্যাতন

বোদায় ৪ হাজার কৃষকের মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

বাকির টাকা চাওয়ায় মারধর, স্থানীয় সালিশের পর ভুক্তভোগীর আত্মহত্যার চেষ্টা

ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ

শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান

ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি


এই সম্পর্কিত আরও খবর

গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নাম জনগণের মুখে মুখে

নড়াইলে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে সারারাত নির্যাতন

বোদায় ৪ হাজার কৃষকের মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

বাকির টাকা চাওয়ায় মারধর, স্থানীয় সালিশের পর ভুক্তভোগীর আত্মহত্যার চেষ্টা

ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ

শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি

খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর