শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে হেলথ সার্ভিস কমিশনের পাশাপাশি পরিবর্তন দরকার প্রশাসনে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৬ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৬ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আলোচিত স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইনের খসড়া প্রস্তাবনায় বহু ফাঁক-ফোকর রয়েছে। যেখানে রোগীদের সুরক্ষার দিকটি স্থান না পেলেও চিকিৎসকদের সুরক্ষাই গুরুত্ব পেয়েছে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে বাংলাদেশ হেলথ সার্ভিস কমিশন গঠনের পাশাপাশি পরিবর্তন আনতে হবে স্বাস্থ্য প্রশাসনে।


চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু ঘিরে হাসপাতাল ও চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটছে হরহামেশাই । এ অবস্থায় স্বাস্থ্য সুরক্ষা আইন করার দাবি জানিয়ে আসছে খাত সংশ্লিষ্টরা।


'স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০২৪ প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ' নিয়ে সবমহলে চলছে আলোচনা-পর্যালোচনা। চিকিৎসক কিংবা সেবা গ্রহীতাদের প্রশ্ন- কতটা সুরক্ষা নিশ্চিত করবে এই আইন?


স্বাস্থ্য সুরক্ষা আইন পর্যালোচনা করে দেখা যায়, এ আইনে গুরুত্ব পেয়েছে চিকিৎসকদের সুরক্ষা। অথচ রোগীর সুরক্ষার কথা সেভাবে নেই। চিকিৎসকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরাসরি আমলে নেবে না আদালত। যদিও পাশের দেশ ভারতের ভোক্তা অধিকার আইনে-ক্ষতিপূরণ দাবি করতে পারে রোগী।


আইন বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া প্রস্তাবনায় রয়েছে বহু ফাঁক-ফোকর। এ নিয়ে পর্যাপ্ত গবেষণা ও সংশ্লিষ্টদের মতামত নেয়া হয়নি। এতে চিকিৎসক ও রোগী কোনো পক্ষই উপকৃত হবে না।


বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, 'রেজিস্টার সংরক্ষণ করতে হবে এটাও নাকি আইনের সাবজেক্ট মেটার। আইনের ৪০ নম্বরে আছে ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা ইত্যাদি স্বাক্ষ্যমূল্য। এগুলো সবগুলো তো এভিডেন্স অ্যাক্টে অ্যাপ্লিকেশন। ওসিকে তথ্য দিতে হবে এটাও নাকি আইনের সাবজেক্ট মেটার। ফলে মনে হয় এই আইন অতিরিক্ত বারডেম করে ফেলেছে।'


জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরি বলেন, 'এখনও তো আইন প্রণয়ন হয়নি। এটি খসড়া রয়েছে, সেই খসড়াতে অনেক ভুলও আমরা দেখতে পেয়েছি। এখানে অসামঞ্জস্যতা রয়েছে।'


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদ আরেফিন বলেন, 'ভোক্তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেন। যদিও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই চিকিৎসা সেবা নিয়ে সরাসরি ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই।'


জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল বলেন, 'ডাক্তার এবং রোগী, দুই দলেরই সরক্ষার অবস্থার কথা বলছি আমরা।'


আলোচিত স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন বাস্তবায়নে সেবাগ্রহীতারা ক্ষতিগ্রস্ত হবে বলে মত গবেষকদের।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, 'আইনটা স্পষ্ট হয়নি। এটাতে প্রায়োগিক অনেক সমস্যা আছে। যারা প্রাইভেট চেম্বারে প্র্যাক্টিস করে তাদের বড় অক্ষরে জেনারিক নামে ওষুধ প্রেসক্রাইব করতে হবে। তাহলে শুধু যারা প্রাইভেট চেম্বারে প্র্যাক্টিস করছে তাদের লিখতে হবে। যারা প্রাইভেট হাসপাতালে প্র্যাক্টিস করছে তাদের লিখতে হবে না।? এই ক্ষেত্রে কি আমাদের এখানে জেনারিক নেমে লিখার সুযোগ হয়েছে? হয়নি। কারণ আমাদের সবগুলো কোম্পানির ওষুধ মানসম্মত না।'


স্বাস্থ্য সেবা ঢেলে সাজাতে প্রয়োজন বৈষম্য নিরসন। স্বাস্থ্য প্রশাসনে পরিবর্তন আনতে হবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।


ইবনে সিনা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া বলেন, 'প্রফেশনাল একটা ক্যাডার, এটা তো নন-প্রফেশনাল দিয়ে চলতে পারে না। ম্যানেজমেন্ট সেক্টর, স্বাস্থ্য অর্থনীতি সেক্টর নিয়ে কিন্তু আসলে সম্পূর্ণ স্বাস্থ্য প্রশাসন গড়ে উঠতে পারে। তাহলে এক্সপার্ট বেসিস একটা প্রশাসন আমাদের দেশে গড়ে উঠবে।'


গবেষকরা বলছেন, কিছু ব্যতিক্রম ছাড়া সরকারি স্বাস্থ্যসেবা–ব্যবস্থা অবহেলিত। আবার বেসরকারি খাতে চাকচিক্য থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে তা মানহীন ও অনিরাপদ। তাই স্বাস্থ্য সেবা ঢেলে সাজাতে দরকার হেলথ সার্ভিস কমিশন গঠন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, 'প্রচুর সমস্যা রয়েছে। তাহলে এখানে আমাদের একটা সম্পূর্ণ পরিবর্তন লাগবে। আমাদের একটা অ্যাক্ট করতে হবে, জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আইন। এই সুরক্ষা আইনের ভেতরে অনেক কিছু থাকতে হবে। এক নম্বরে থাকতে হবে স্বাস্থ্যকে সিভিল সার্ভিস থেকে বের করে এনে বাংলাদেশ হেলথ সার্ভিস কমিশন গঠন করা।'


সর্বোপরি চিকিৎসার মান বাড়াতে বেসরকারি ক্লিনিককে উচ্চতর হাসপাতালের সঙ্গে আনুষ্ঠানিক রেফারেল সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে বলে মতামত বিশ্লেষকদের। 


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬