
আহম্মদ কবির স্টাফ রিপোর্টার পরিবেশ বান্ধব পর্যটন এলাকা পরিচিত টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুর উপজেলার পর্যটন ব্যবস্থার উন্নতি পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার জন্য এলাকাভিত্তিক কমিটি গঠন করে তাহিরপুর উপজেলা প্রশাসন। বুধবার (২জুলাই) তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাক্ষরিত এলাকা ভিত্তিক এ কমিটি ঘোষণা করা হয় কমিটি গুলো তাহিরপুর উপজেলা সদর এলাকায় ১/তাহিরপুর সদর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুজ জহুর, ২/তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোজাম্মেল হক নাসরুম,৩/তাহিরপুর থানা পুলিশের এএসআই জিয়াউর রহমান ৪/তাহিরপুর বোট মালিক সমিতির সভাপতি রব্বানী ৫/তরিকুল ইসলাম। টেকেরঘাট এলাকায় ১/শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার ২/তাহিরপুর থানা পুলিশের এসআই আবির দাশ,৩/শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য সেলিনা বেগম ৪/ বড়ছড়া কয়লা আমদানি কারক সমিতির সাধারণ সম্পাদক সবুজ আলম,৫/মন্দিয়াতা আনসার ক্যাম্পের ক্যাম্প ইন-চার্জ লামাগাও এলাকায়১/শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ ২/তাহিরপুর থানা পুলিশের এস আই রাজু কুমার বিশ্বাস ৩/শ্রীপুর ডিহিভাটি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী ৪/শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাকেরিন আর রশিদ ৫/শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মিসবাহ উদ্দিন পলাশ ৬/রামসিংহপুর আনসার ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ। গোলাবাড়ি(,ওয়াচ-টাওয়ার এলাকা১/শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ ২/তাহিরপুর থানা পুলিশের এস আই রাজু কুমার বিশ্বাস ৩/শ্রীপুর ডিহিভাটি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী ৪/দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার স্থানীয় সাংবাদিক আহম্মদ কবির ৫/স্থানীয় জয়পুর গ্রামের বাসিন্দা নুর আলম ৬/স্থানীয় হুকুমপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম ৭/গোলাবাড়ি আনসার ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ। জানাযায় পর্যটন ব্যবস্থা ও পরিবেশ সুরক্ষায় গঠিত কমিটি,পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে ও স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য এবং প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করবে,যাহাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় ও পর্যটনের কারণে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব না পড়ে।এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আবুল হাসেম জানান টাঙ্গুয়ার হাওর সহ উপজেলার পর্যটন এলাকার পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে। উনি ঘোষিত কমিটিকে প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।





























