শিরোনাম
আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর জয়জুক্ত হলে তারা দেশে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কায়েম করবে - মেজর হাফিজ গফরগাঁও পৌরসভা এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর ধানের শীষের জোয়ার উঠেছে মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রুজি অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব অশ্রুশিক্ত নয়নে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে শেষ হলো ছারছীনা শরীফের মাঘের মাহফিল পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি'র সংবাদ সম্মেলন ৯ম পে-স্কেলের দাবিতে পত্নীতলায় সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি আখাউড়ায় জাতীয় পার্টির এমপি প্রার্থীর নির্বাচনী গনসংযোগ ও লিফলেট বিতরণ পত্নীতলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নোয়াখালীতে যৌথবাহিনীর নির্বাচনী মহড়া
সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬

টাকার অভাবে চিকিৎসা বন্ধ জবে আলমের

প্রকাশিত:রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



মোঃ ইব্রাহিম হোসেন :

অর্থের অভাবে চিকিৎসা থেমে গেছে কিডনি রোগে আক্রান্ত মো: জবে আলমের (৬০)। স্বামীর চিকিৎসার টাকা যোগাড়ে দ্বারে দ্বারে ঘুরছেন বৃদ্ধ স্ত্রী সুরাইয়া বেগম। পরিবারে যেখানে নুন আনতে পান্তা ফুরার অবস্থা, সেখানে স্বামীর কিডনি পরিবর্তনের এত টাকা যোগাড় নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি।

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার শ্যামসিদ্ধি ইউনিয়নের উত্তর সেলামতি বড়পাড়া গ্রামের মৃত দুর্জন আলী হাওলাদারের ছেলে মো: জবে আলম (৬০)।

চিকিৎসার খরচ প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন হলেও তাদের নিজের শেষ সম্বল জমি বিক্রি করলে মাত্র ৪/৫ লাখ টাকা জোগাড় করা সম্ভব হবে।

কিডনি রোগে আক্রান্ত জবে আলম স্থানীয় উত্তর সেলামতি বড়পাড়া মাদ্রাসার সামনে সিঙ্গারা-পুড়ি-পরাটা বিক্রি করে কোনোমতে সংসার চালান। বর্তমানে অভাবের তাড়নায় তার ব্যবসাও থেমে গেছে। ওষুধ খেতে হয় প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা লাগে। জবে আলমের ছেলে সাইফুল আলম বাপ্পি এতদিন কিছু খরচ চালালেও প্রবাসে ধরা খেয়ে দেশে ফিরে বর্তমানে বেকার, এছাড়া তারও আলাদা সংসার রয়েছে। বাবার চিকিৎসা ব্যয় চালাতে ইচ্ছা থাকলেও অর্থনৈতিকভাবে অক্ষম তিনি।

অসুস্থ জবে আলম পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন স্থানীয় মসজিদে। বর্তমানে ইবাদাত বন্দেগির মাধ্যমে শুধু আল্লাহকে ডাকছেন তিনি।

জানা গেছে, গত কিছুদিন আগে হঠাৎ জ্বর আসে তার। এরপর বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও জ্বর ভালো হয়নি। পরে এক আত্মীয়ের সহায়তায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পরীক্ষা-নীরিক্ষা করে দেখা যায় তার দুই কিডনিই বিকল। এরপর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিস ও কিডনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হাসান জানিয়েছেন, তার দুইটি কিডনি অকেজো হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে তার কিডনি পরিবর্তন করতে হবে।

নিকট আত্মীয় রিফাত আহমেদ বলেন, অসুস্থ জবে আলম আমার দাদার ছোট ভাই, তিনি খুব ভালো মানুষ। গত পাঁচ-ছয় মাস ধরে কিডনি রোগে আক্রান্ত। তিনি মধ্যবিত্ত, তার রোগ অনুযায়ী এখন অসহায়। তার পাশে সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।

অসুস্থ জবে আলম বলেন, হঠাৎ জ্বর থেকে জানতে পারি আমার দুইটি কিডনি ড্যামেজ। ইতিমধ্যে ৯০ শতাংশ অকেজো হয়ে গেছে। চিকিৎসক বলছেন কিডনি পরিবর্তন করতে হবে। কিন্তু আমি টাকার অভাবে অসহায় হয়ে পড়েছি, এত টাকা কোথায় পাবো। প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকার ওষুধ খেতে হয়। চিকিৎসক মাসে ২ বার ডায়ালাইসিস করার পরামর্শ দিয়েছেন। প্রতিবার ডায়ালাইসিসসহ রক্ত বাবদ ৫ হাজার টাকা লাগবে। তাই সমাজের বিত্তবানদের সাহায্যের জন্য আকুল আবেদন করছি।

ছেলে সাইফুল আলম বাপ্পি কান্নাজড়িত কণ্ঠে বলেন, অর্থের অভাবে আমার বাবার চিকিৎসা করাতে পারছি না। বিদেশ থেকে নিঃস্ব হয়ে ফিরে এসেছি। বাবা পুরোপুরি অসুস্থ হয়ে পড়ায় আমি সংসার চালাতেই হিমশিম খাচ্ছি। আমার কিছুই নাই, এই সময়ে এসে আমি আর পারছি না। আমার বাবার পাশে দাঁড়িয়ে একটু সাহায্য করেন।

স্ত্রী সুরাইয়া বেগম বলেন, আমার স্বামীর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে, চিকিৎসকদের কাছ থেকে এ কথা শোনার পর চিকিৎসা ব্যয় আমাদের পরিবারের সাধ্যের বাইরে হওয়ায় আমরা ভেঙ্গে পড়েছি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে সুস্থ করে তুলতে এই মুহূর্তে আমাদের প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন। আমাদের শেষ সম্বল অল্প জমি রয়েছে, সেটি বিক্রির কথা চলছে, এখন পর্যন্ত সেই জমির মূল্য হিসেবে ৪/৫ লাখ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। বাকি চিকিৎসা ব্যয়ের যোগান দিতে দেশ ও বিদেশের বিত্তবানদের কাছে অনুরোধ করছি আমার স্বামীর পাশে দাঁড়ানোর জন্য।


আরও খবর




পঞ্চগড় পৌরসভায় ব্যারিস্টার নওশাদ জমির ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা

আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর জয়জুক্ত হলে তারা দেশে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কায়েম করবে - মেজর হাফিজ

গফরগাঁও পৌরসভা এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর ধানের শীষের জোয়ার উঠেছে

মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা

কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের অঙ্গীকার মনিরুল হক চৌধুরীর

ঘাটাইলে ভোটের ময়দানে শেষ হাসি কার—নাছির না আজাদ

বাগাতিপাড়ায় পে-স্কেলের দাবিতে মানববন্ধন, কেঁদে বিক্ষোভ কর্মকর্তা-কর্মচারীদের

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বাংলাদেশের প্রাচীনতম ঋষিকুম্ভ ও কুম্ভমেলা পরিদর্শন

পাহাড়ে রাষ্ট্রবিরোধী সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারালেন সেনা কর্মকর্তা

মান্দার মানুষ চাঁদাবাজদের হাত থেকে মুক্ত হতে চায়, শান্তিতে ঘুমাতে চায়: খ. ম. আব্দুর রাকিব

শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় বিমানের এমডি ও স্ত্রীসহ গ্রেফতার-৪

হিন্দু নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষায় কাজ করবে জামায়াত রামপালের বেতকাটার জনসভায় এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শরণখোলার দুই প্রবাসীর মৃত্যু

রুহুল আমিন ও ফেরদৌসের দলত্যাগ, তাহিরপুর বিএনপিতে বড় ধাক্কা

ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রুজি অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব

সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ

ঘাটাইলে শীতে খেজুর রস খেয়ে তৃপ্তি পাচ্ছে রসপ্রেমীরা

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসি মালিককে জরিমানা

আখাউড়ায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপির এমপি প্রার্থী কবির আহমেদ

সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বেলাল হোসেন শামীম

মনোনয়ন বৈধ হলেও ধোঁয়াশা: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দুই প্রার্থী ঘিরে আলোচনা

শিকারীদের জন্য সতর্কবার্তা: টাঙ্গুয়ার হাওরে তিনজন আটক

স্বতন্ত্র প্রার্থী সিগমার শোডাউনে কারণে আতঙ্কে কোমলমতি শিশু ও বৃদ্ধারা

ধুনটে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের চতুর্থ মেয়াদের কমিটি অনুমোদন

এম.এ.শহীদের প্রত্যাবর্তনে তৃণমূলে প্রাণচাঞ্চল্য: মধ্যনগরে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় বিষটোপের ছোবল,পাখি নিধনের করুণ চিত্র

গঙ্গাচড়ায় দল বদলের হাওয়া,আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ১২ নেতা


এই সম্পর্কিত আরও খবর

পঞ্চগড় পৌরসভায় ব্যারিস্টার নওশাদ জমির ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা

আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর জয়জুক্ত হলে তারা দেশে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কায়েম করবে - মেজর হাফিজ

গফরগাঁও পৌরসভা এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর ধানের শীষের জোয়ার উঠেছে

মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা

কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের অঙ্গীকার মনিরুল হক চৌধুরীর

ঘাটাইলে ভোটের ময়দানে শেষ হাসি কার—নাছির না আজাদ

বাগাতিপাড়ায় পে-স্কেলের দাবিতে মানববন্ধন, কেঁদে বিক্ষোভ কর্মকর্তা-কর্মচারীদের

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বাংলাদেশের প্রাচীনতম ঋষিকুম্ভ ও কুম্ভমেলা পরিদর্শন

পাহাড়ে রাষ্ট্রবিরোধী সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারালেন সেনা কর্মকর্তা

মান্দার মানুষ চাঁদাবাজদের হাত থেকে মুক্ত হতে চায়, শান্তিতে ঘুমাতে চায়: খ. ম. আব্দুর রাকিব