শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬
তালতলী উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায়

আ'লীগ সভাপতি-সম্পাদকসহ চার চেয়াম‌্যানসহ ১৮১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত:শনিবার ০২ আগস্ট ২০২৫ | হালনাগাদ:শনিবার ০২ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

 আমতলী (বরগুনা) প্রতিনিধি  

দুই বছর আগে বিএনপির কর্মসূচি চলাকালে হামলা, অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মতিয়ার রহমান ও চার ইউপি চেয়ারম‌্যানসহ ১০১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়া আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়। গতকাল বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম‌্যাজিস্ট্রেট আদালতে তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সগির হাওলাদার বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান মামলাটি আমলে নিয়ে বরগুনা জেলা গোয়ান্দা পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।  অভিযোগ রয়েছে ওই মামলায় বিএনপি, যুবদল ও কিছু নিরিহ মানুষতে আসামী করা হয়েছে।  এতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

মামলা সুত্রে জানাগেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিকালে উপজেলা শহরের মালিপাড়া আলীয়া মাদ্রাসা মাঠে  বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার পার্টি চলাকালে সকল আসামিরা ককটেল, ধারালো রামদা, ছেনা, লোহার রড, চাইনিজ কুড়াল, লাঠিসোঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে বিএনপি নেতা-কর্মীদের মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অনুষ্ঠানে থাকা চেয়ার, টেবিল, প্যান্ডেল পুড়ে ফেলে।  পরে মাঠের পাশে অবস্থিত বিএনপির অফিসে ঢুকে চেয়ার, টেবিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ছবি পিটিয়া ভেঙ্গে ফেলে  একপর্যায়ে বিএনপির অফিসে আগুন দিয়ে পুড়ে দেয়। এছাড়াও বিএনপির অফিসের সামনে রাখা নেতাকর্মী ও সাধারণ জনগণের মটরসাইকেলে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে। এতে ১৯ লাখ টাকাসহ সরকারি রাস্তার ক্ষতির এমন অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম‌্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। এ মামলায় তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, উপজেলা ছাত্রলীগ সভাপতি স্বপন জোমাদ্দার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি সাবেক ভাইস চেয়ারম‌্যান মোঃ মজিবুর রহমান, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু, কড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু, পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, আমতলী সদর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধা ও বেশ কিছু নিরিহ মানুষসহ ১০১ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান  মামলাটি আমলে নিয়ে  বরগুনা গোয়েন্দা পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

মামলার বাদী তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ছগির হাওলাদার বলেন, ফ‌্যাসিষ্ট শেখ হাসিনার দোসররা গত ১৫ বছর সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ‌্যা মামলা দিয়ে হয়রানী করেছেন। তাদেরকেই বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় আসামী করা হয়েছে। এখানো কোন সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়নি। 

তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার বলেন, রাজনৈতিক উদ্দেশ‌্য হাসিল করলেই এ মিথ‌্যা মামলা দায়ের করা হয়েছে। 

আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, তালতলীর ঘটনায় আমাকে হয়রানী করতেই আসামী করা হয়েছে। তিনি আরো বলেন, আমিসহ আমতলীর তিনজনতে এ মামলায় অহেতুক জড়ানো হয়েছে। 

তালতলী উপজেলা সাবেক ভাইস চেয়ারম‌্যান ও বিএনপির সাবেক সদস‌্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, মামলায় কিছু বিএনপি, যুবদল ও সাধারণ মানুষকে আসামী করা হয়েছে। এটা অত‌্যান্ত দুঃখজনক। 

তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম হক বলেন, সত‌্য ঘটনায় মামলা করা হয়েছে। তবে  বেশ কিছু নিরিহ মানুষ আসামী করায় মামলাটি প্রশ্নবিদ্ধ হয়েছে।   

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম‌্যাজিস্ট্রেট আদালতের পেশকার মোঃ কামাল হোসেন বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরগুনা গোয়েন্দা পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা  বরগুনা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ ইকরাম হোসেন বলেন, আদালতের নথিপত্র পাইনি। নথিপত্র পেলে আদেশ মত প্রয়োজনীয় ব‌্যবস্থা নেয়া হবে।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা