শিরোনাম
চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত মহিপুরের এক পরিবারের উপর জমি দখলের চেষ্টা,ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

থেমে থেমে জ্বলছে সুন্দরবনের আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৪ মার্চ ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৪ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় নতুন করে লাগা আগুন এখনও থেমে থেমে জ্বলছে। আগুন নেভাতে বনবিভাগের পাশাপাশি দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে পানির উৎস দূরে এবং জোয়ার-ভাটার ওপর নির্ভর করে আগুন নেভাতে কাজ করছে হচ্ছে তাদের। 


আগুন যাতে করে নতুন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ফায়ার লাইন কেটে দিয়েছে বনবিভাগ ও গ্রামবাসী। তবে এই আগুন সুন্দরবনের কতটা জায়গায় বিস্তৃত হয়েছে তা জানাতে পারেনি বনবিভাগ।


এদিকে, চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বনবিভাগ। এই নিয়ে বনের আগুনের ঘটনা তদন্তে দুটি কমিটি করল বনবিভাগ।


রোববার রাত ৯টায় ফায়ার সার্ভিসের খুলনা ও বাগেরহাটের ১০টি ইউনিট নদী থেকে জোয়ারের পানি তুলে তা দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। নদীতে জোয়ার থাকা পর্যন্ত তারা পানি ছেটানোর কাজ করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বনবিভাগের নিজস্ব সেচ পাম্প দিয়ে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে বনকর্মীরা। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুনের স্থানে তাদের সরঞ্জাম নিয়ে পৌঁছে।


এর আগে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলার বিল এলাকায় আগুন দেখতে পায় বনবিভাগ।


খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) আবু বক্কর জামান বলেন, ‘রোববার রাত ৯টায় মরা ভোলা নদীতে পাম্প মেশিন বসানোর কাজ শেষ করে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। এই আগুন নেভাতে খুলনা ও বাগেরহাটের ১০টি ইউনিট একযোগে কাজ করছে। পানির উৎস দূরে থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তারপরে নদীতে জোয়ার-ভাটার একটা ব্যাপার রয়েছে। জোয়ার-ভাটা মাথায় রেখে আমরা কাজ করতে হচ্ছে। আগুন যাতে বিস্তৃত হতে না পারে সেজন্য আগুনের স্থানের চারপাশে ফায়ার লাইন কেটে দিয়ে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। গভীর রাত পর্যন্ত পানি ছেটানোর কাজ চলে।’



আবু বক্কর জামান বলেন, ‘সোমবার সকালে জোয়ার শুরু হয়েছে। এখন আবার পানি ছেটানোর কাজ চলছে। আমরা সেখানেই আগুনে কুণ্ডলী ও ধোঁয়া দেখতে পাচ্ছি সেখানেই পানি ছেটাচ্ছি। আমাদের পাশাপাশি বনবিভাগও তাদের নিজস্ব পাম্প দিয়ে পানি ছেটাচ্ছে। আগুন যাতে বাড়তে না পারে সেজন্য প্রাণপণ চেষ্টা চলছে।’


বন অধিদপ্তরের খুলনা বিভাগের বনসংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, ‘তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন থেমে থেমে জ্বলছে। আগুনের তীব্রতাও বেশি। বনের আগুন কখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তা এখন বলা যাচ্ছে না। তবে নতুন এলাকায় যাতে আগুন না ছড়ায় সেজন্য প্রথমে ফায়ার লাইন কাটার কাজ আগেই করা হয়। আগুন এখন নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে।’


বনে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ইমরান আহমেদ। তিনি জানান, কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


আরও খবর




বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন

চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহিপুরের এক পরিবারের উপর জমি দখলের চেষ্টা,ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

হালুয়াঘাটে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ, অভিযুক্ত পলাতক

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন

চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহিপুরের এক পরিবারের উপর জমি দখলের চেষ্টা,ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

হালুয়াঘাটে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ, অভিযুক্ত পলাতক

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা