শিরোনাম
ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

তিস্তা-ধরলার ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২০ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২০ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বর্ষা পুরোপুরি আসার আগেই রংপুর অঞ্চলে দেখা দিয়েছে তিস্তা ও ধরলা নদীর ভাঙন। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদী হয়ে উঠেছে আরও আগ্রাসী। ফসলি জমি, বসতভিটা, ঘরবাড়ি যাচ্ছে নদীগর্ভে। নদীভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ের হাজারো পরিবার।


পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, তিস্তাপাড়ের পাঁচ জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় ভাঙন দেখা দিয়েছে ১৩০টি পয়েন্টে। শুধু লালমনিরহাট ও কুড়িগ্রামে ধরলা নদীপাড়ে ভাঙন চলছে ১১টি স্থানে।


পাউবো সূত্রে জানা যায়, তিস্তায় ভাঙন ঠেকাতে সরকার ১২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা দিয়ে আপাতত ৪২টি পয়েন্টে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ চলছে। কিন্তু ধরলাপাড়ে এখনো কোনো বরাদ্দ না থাকায় সেখানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। ফলে হুমকির মুখে আছে বহু মানুষ।


ক্ষতিগ্রস্ত মানুষেরা  জানান, গত এক সপ্তাহ ধরে বৃষ্টির কারণে নদীর পানি বেড়েই চলেছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভাঙন। কেউ হারিয়েছেন বসতভিটা, কেউ ফসলি জমি।


লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সেনপাড়া গ্রামের কৃষক মহেন্দ্রনাথ সেন (৬০) বলেন, 'এক সপ্তাহেই দুই বিঘা ফসলি জমি চলে গেছে নদীতে। এখনো হুমকিতে আছে আরও তিন বিঘা জমি। দিনে দিনে ভাঙন বাড়ছে।


একই গ্রামের কৃষক জামাল হোসেন (৬৫) ক্ষোভের সঙ্গে জানান, 'পানি উন্নয়ন বোর্ডের লোকজন এসেছিল, দেখে গেল, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। নদীতে সব হারিয়ে যাচ্ছে, এইভাবে চলতে থাকলে আমরা বাঁচব কীভাবে?'


রংপুরের গঙ্গাচড়া উপজেলার শংকরদহ গ্রামের কৃষক মোবারক হোসেন (৬৫) জানান বসতভিটা হারিয়ে এখন তিনি অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন।


লালমনিরহাট সদর উপজেলার হরিণচওড়া গ্রামের কৃষক সিরাজুল ইসলাম (৫৫) বলেন, 'এক সপ্তাহেই আমার বাড়িঘর আর তিন বিঘা আবাদি জমি নদীতে চলে গেছে। আমার মতো আরও অন্তত ৩০ জন কৃষক সর্বস্ব হারিয়েছেন।


পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বরাদ্দ অনুযায়ী ভাঙন প্রতিরোধে কাজ চলছে। লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, 'তিস্তাপাড়ে ৫০-৫৫টি পয়েন্টে ভাঙন চলছে, যার মধ্যে ১৩টি পয়েন্টে কাজ শুরু হয়েছে। তবে ধরলাপাড়ে কোনো বরাদ্দ না থাকায় সেখানে আমরা কিছু করতে পারছি না।'


রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, 'তিস্তার ২৫-২৬টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। আপাতত আটটি পয়েন্টে কাজ হচ্ছে। সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলো অগ্রাধিকার পাচ্ছে।'


প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, 'সরকার যে ১২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, তা দিয়ে পর্যায়ক্রমে কাজ চলছে। আমরা বিভিন্ন পয়েন্টে ভাঙনের অবস্থা পরিদর্শন করছি এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছি।'



আরও খবর




ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা