শিরোনাম
সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি শেরপুরে নিজ ভাড়াটিয়া গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পুলিশে দিল জনতা এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল! আমতলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আটক চান্দ্রা ইয়াকুব আলী স্মরক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সোলায়মান পাটওয়ারী নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু
রবিবার ২৪ মে ২০২৬
রবিবার ২৪ মে ২০২৬

৭০০ বন্দী এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে কারাবন্দীরা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। অনেকে ফিরে আসলেও এখন পর্যন্ত ৭০০ জন পলাতক রয়েছে। 


বুধবার (০৪ ডিসেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকায় কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মুহাম্মদ মোতাহের হোসেন।


কারা মহাপরিদর্শক বলেন, আপনারা জানেন, গত ৫ আগস্টের পর বিভিন্ন কারাগার থেকে ২২০০ কারাবন্দী বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল। এই মুহূর্তে পুনরায় গ্রেফতার হয়েছে ১৫০০ এর মতো। সাত শতাধিক বন্দী যারা এখনো পলাতক রয়েছে। আমাদের তথ্যমতে, এখন পর্যন্ত ১১ জন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছে ও জঙ্গি ১৭৪ জন। জঙ্গিসহ বিভিন্ন অপরাধী যারা অতি ঝুঁকিপূর্ণ এমন ৭০ জন এখনো পলাতক। যারা জামিন পেয়েছে তাদের আমি জঙ্গি বলছি না, তারা জঙ্গি হিসেবে গ্রেফতার হয়ে সেই মামলায় আমাদের কাছে এসেছিলেন। আদালত তাদের জামিন দিয়েছে।


তিনি আরও বলেন, গত ৫ আগস্ট এর পর বিভিন্ন কারাগারে যে সকল ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনা তদন্ত হচ্ছে। এখানে আমাদের দুটো বিষয় মনে হয়েছে তার মধ্যে একটি অবকাঠামোগত দুর্বলতা ছিল। ওই সময়টুকুতে আইন-শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে ঘটনাগুলো ঘটেছে। আরেকটা বিষয় উঠে এসেছে আমাদের কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতা ছিল। আমরা সব বিষয়গুলোকে চিহ্নিত করেছি। যেগুলো আমাদের আওতাধীন আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। যেগুলো আমরা দুর্বলতা পেয়েছি সেগুলো প্রস্তাব আকারে সরকারের কাছে পাঠাবো।


সৈয়দ মুহাম্মদ মোতাহের হোসেন জানান, গত ৫ আগস্ট পর এখন পর্যন্ত চারজন জেল সুপার বাধ্যতামূলক অবসরে গেছেন। এছাড়াও বেশ কিছু অভিযোগের তদন্ত চলমান রয়েছে। সংশ্লিষ্ট অভিযোগ তদন্তের ভিত্তিতে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 


সম্প্রতি সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান এর ওপরে বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হামলার শিকারের ঘটনায় তার কাছে জানতে চাওয়া হলে তিনি স্বীকার করেন নিরাপত্তার ঘাটতি ছিল। তবে তার দাবি, কারাগার থেকে যখন কোনো আসামিকে বাহিরে নেওয়া হয় তারপরও দায়িত্বে থাকে পুলিশ।



তিনি বলেন, বিশেষ প্রকৃতির বন্দীদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন জ্যামার এবং সিসি ক্যামেরা থাকায় মোবাইল ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই। বিধি মোতাবেক শ্রেণিপ্রাপ্ত বন্দী খাট চেয়ার টেবিল পত্রিকার পাশাপাশি কিছু অতিরিক্ত খাদ্যদ্রব্য পেয়ে থাকেন। যা দিয়ে বিলাসী জীবন যাপন কোনোভাবেই সম্ভব নয়। অন্যদিকে কোনো বন্দীকে কারাগারের বাহিরে পাঠানোর সময় প্রধান ফটক পর্যন্তই কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ও দায়িত্ব থাকে। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে বিধি মোতাবেক নিরাপত্তাসহ হাতকড়া বা ডান্ডা বেড়ি পরানো, প্রিজন ভ্যান ও মাইক্রোবাসে নেয়া ইত্যাদি পরিচালিত হয়ে থাকে। এক্ষেত্রে কারা অধিদপ্তরের আওতা বহির্ভূত এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কারা অধিদপ্তরকে দায়ী করা যথার্থ হবে না বলেই আমরা মনে করি। 


তিনি আরও বলেন, যখন কারা হাসপাতাল বাস্তবায়িত হবে তখন সরকারি হাসপাতালগুলোতে কারাবন্দীদের পাঠানোর আর কোনো প্রয়োজন হবে না। 


আরও খবর




সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মনপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামি আন্দোলনের নেতা নাহিদ হাসান শাহিন

শিক্ষার আড়ালে কী চলছে লামার কোয়ান্টামে? সরই ইউনিয়নে হাজার একর জমি নিয়ে রহস্য

গাইবান্ধা পৌর পার্কে নিরাপত্তাহীনতা: পরিবার নিয়ে ঘুরতে এসে ভোগান্তি

আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫

জনভোগান্তি থেকে উন্নয়নের নতুন দিগন্ত,সড়ক উন্নয়ন ঘিরে আলোচনায় জুনাব আলী

ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি

ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন

বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি

শেরপুরে নিজ ভাড়াটিয়া গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পুলিশে দিল জনতা

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল 'পদ্মা ব্যারাজ' প্রকল্প

ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে