শিরোনাম
নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট
শনিবার ০৭ নভেম্বর ২০২৬
শনিবার ০৭ নভেম্বর ২০২৬

বাঁশখালীতে হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের

প্রকাশিত:শনিবার ০৭ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৭ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


বাঁশখালী প্রতিনিধি: 


চট্টগ্রামের বাঁশখালীতে জলদি আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেডে চিকিৎসা নিতে গিয়ে ইনজেকশন প্রয়োগের পর এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। অসুস্থ বড় বোনের জন্য নির্ধারিত চারটি ইনজেকশন ভুলক্রমে সুস্থ ছোট বোনের শরীরে প্রয়োগ করা হয়েছে বলে দাবি পরিবারের। তাঁদের অভিযোগ, ইনজেকশন দেওয়ার পরপরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্টদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।


শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বাঁশখালী পৌরসভার জলদি এলাকায় অবস্থিত ওই হাসপাতালে এ ঘটনা ঘটে।


পরিবার সূত্রে জানা যায়, শেখেরখীল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকার বাসিন্দা জেলে মোজাম্মেল হক তাঁর অসুস্থ দ্বিতীয় কন্যাসন্তানকে নিয়ে শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে হাসপাতালে আসেন। এ সময় শিশুটির মা তাঁর ছোট মেয়েকেও হালকা জ্বরের কারণে চিকিৎসকের কাছে দেখান।


পরিবারের অভিযোগ, অসুস্থ বড় মেয়ের চিকিৎসার জন্য চিকিৎসক চারটি ইনজেকশন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এক কর্মীর ভুলে ওই ইনজেকশনগুলো ছোট মেয়ের শরীরে প্রয়োগ করা হয়। তাঁদের দাবি, ইনজেকশন দেওয়ার আগে শিশুটি স্বাভাবিক অবস্থায় ছিল। বিকেল আনুমানিক ৫টার দিকে ইনজেকশন প্রয়োগের পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তার মৃত্যু হয়।


এদিকে অসুস্থ বড় মেয়েটিকে পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের অভিযোগ, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তাঁরা সন্তোষজনক ব্যাখ্যা পাননি। এ ঘটনায় তাঁরা বাঁশখালী থানায় অভিযোগ জানাতে যান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত, চিকিৎসাসংক্রান্ত নথিপত্র ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শোয়াইবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুটি শিশুই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আসে। হয়তো তারা গ্রামে পল্লী চিকিৎসকের কাছেও চিকিৎসা নিয়েছে। পরে অভিভাবকদের অনুরোধে তাদের ভর্তি করা হয়। ইনজেকশন দেওয়ার পরপরই একটি শিশুর মৃত্যু হয়। অন্য শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতালে নার্সের দায়িত্ব পালনকারী ব্যক্তির পেশাগত যোগ্যতা ও ইনজেকশন প্রয়োগের বিষয়টি জানতে চাইলে তিনি বিস্তারিত মন্তব্য না করে বলেন, রোগীর স্বজন ও সাংবাদিকরা একসঙ্গে হাসপাতালে উপস্থিত হলে বিষয়টি জানাবেন।


এ বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াংকা চক্রবর্তী বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। ঘটনার পরপরই আমাদের একটি দল ওই বেসরকারি হাসপাতালে গিয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসাসংক্রান্ত আলামত সংরক্ষণ করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘আমরা মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠিয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দলও হাসপাতাল থেকে গুরুত্বপূর্ণ চিকিৎসাসংক্রান্ত আলামত সংরক্ষণ করেছে। হাসপাতালের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ছাড়া লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


তবে শিশুটিকে কী ধরনের ইনজেকশন দেওয়া হয়েছিল, চিকিৎসকের নির্দেশনা কী ছিল, ইনজেকশন প্রয়োগকারী ব্যক্তির পেশাগত যোগ্যতা কী এবং ইনজেকশন প্রয়োগের সঙ্গে শিশুটির মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না এসব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিরপেক্ষ তদন্ত, চিকিৎসাসংক্রান্ত নথি পর্যালোচনা ও প্রয়োজনীয় চিকিৎসাবৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।



আরও খবর




বাঁশখালীতে হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের

ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন ঘটাতে,সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ

বিপ্লব ও সংহতি দিবসে লালপুরের রাজপথে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি

৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার

অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন ঘটাতে,সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ

বিপ্লব ও সংহতি দিবসে লালপুরের রাজপথে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি

৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার

অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার