শিরোনাম
মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩ ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের হিন্দুরাও এই দেশের নাগরিক, নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই- স্পিকার মেজর হাফিজ
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬

আনোয়ারায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ছুরুত বিবি মসজিদ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৪ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৪ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামে প্রেম আর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ছুরুত বিবি মসজিদ। মসজিদটির স্থাপত্যশৈলীতে রয়েছে মধ্যযুগের মুসলিম শিল্পধারা। ৩টি ছোট-­বড় গম্বুজ আর ৩০ ফুট উচ্চতার একটি মিনার রয়েছে। মসজিদের খিলান, আর সুউচ্চ মিনার বাড়িয়ে দিয়েছে নান্দনিকতা। মসজিদের দক্ষিণ ও পশ্চিমে রয়েছে বিশাল দুটি দিঘি। দক্ষিণের দিঘিটি ছুরুত বিবি দিঘি আর পশ্চিমের দিঘিটি আমির খাঁ দিঘি নামে পরিচিত। আর আমির খাঁ দিঘির দক্ষিণে শেখ রাজার বসতভিটা নামে পরিচিত একটি বসতভিটা রয়েছে। মসজিদের দক্ষিণ পাশে সারি সারি ১২টি কবর। কবরগুলো ছুরুত বিবির পরিবারের সদস্যদের, যাদের আরেক জমিদার মনু মিয়া হত্যা করেছিলেন। ইতিহাস থেকে জানা যায়, আরাকান রাজসভার মহাকবি আলাওলের দ্বিতীয় কন্যা ছুরুত বিবির বিয়ে হয় দেয়াঙ পরগনার মুঘল অংশের দেওয়ান পরিবারের জমিদার বাড়ির ছেলে শেখ আমির মুহাম্মদ চৌধুরীর সঙ্গে। বিয়ের পর স্ত্রী ভক্ত শেখ আমির মুহাম্মদ চৌধুরী স্ত্রীর নামেই মুঘল শাসনামলে (১৭১৩-১৭১৮) ছুরুত বিবি মসজিদ নির্মাণ করেন। প্রাচীনতম এ মসজিদটি ঘিরে স্থানীয়দের মাঝে রয়েছে নানা কথা। এক সময় এ মসজিদে কেউ নামাজ পড়তে আসতেন না। তাদের ধারণা ছিল, জিনেরা এ মসজিদে নামাজ পড়ত, তাই ভয়ে কেউ নামাজ পড়তেন না। ১৯৬০ সালে সর্ব প্রথম এ মসজিদে নামাজ পড়েন আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মওলানা ইদ্রিছ আহমদ।ইতিহাস থেকে জানা যায়, ছুরুত বিবির বিয়ের পর তার ঘর আলো করে আসে দুই সন্তান জাফর খাঁ আর মুজাফফর খাঁ। ছেলেরা একটু বড় হতেই মুঘল সম্রাট তাদের ডেকে নেন দিল্লিতে। হাজার লোক দিল্লির রাজপথে দাঁড়িয়ে সম্মান জানিয়ে তাদের নিয়ে যায় রাজপ্রাসাদে। সেখানে মুঘলদের পক্ষ থেকে দুজনকে নবাবী সনদ দেওয়া হয়। আনোয়ারার আরেক প্রভাবশালী জমিদার ছিলেন জবরদস্ত খাঁ ওরফে মনু মিয়া। ছুরুত বিবির দুই সন্তানের নবাবী সনদ পাওয়া মেনে নিতে পারেননি তিনি। ফলে তাদের জমিদারি পরিচালনায় নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকেন মনু মিয়া।অন্যদিকে, নবীন দুই জমিদারের পক্ষে মনু মিয়ার এসব অন্যায় অপকর্মের প্রতিবাদ করার মতো সাধ্য ছিল না। কারণ, সে সময় মনু মিয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন চট্টগ্রামের প্রভাবশালী আরেক জমিদার নবাব ইয়াছিন খান। কথিত আছে, ইয়াছিন খানের সহযোগিতায় দাওয়াতের কথা বলে ছুরুত বিবির দুই সন্তান জাফর খাঁ ও মোজাফফর খাঁকে নিয়ে যান মনু মিয়া। এরপর তারা আর কখনো ফিরে আসেননি। ঘটনার বেশ কিছুদিন পর চট্টগ্রাম নগরীর কাটা পাহাড় থেকে দুই ভাইয়ের খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে এ নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আক্রোশে ফেটে পড়ে দেওয়ান পরিবার। ফলে পরিস্থিতি সামাল দিতে গিয়ে দেওয়ান পরিবারের আরও ১৬ সদস্যকে তরবারি দিয়ে কেটে টুকরো টুকরো করেন মনু মিয়া। সেই ষোল হত্যাকাণ্ড থেকেই শোলকাটা গ্রামের নামের উৎপত্তি। মসজিদের মোতাওয়াল্লির ও কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, একসময় এ মসজিদে শুধু জোহর আর আসরের নামাজই পড়তেন লোকজন। লোকজনের কাছে ছিল এখানে জিনেরা নামাজ পড়ত, তাই সন্ধ্যা হলে এখানে ভয়ে মানুষ আসত না। ১৯৯০ সালের পর থেকে এখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন স্থানীয়রা। তিনি বলেন, ১৯৮৮ সালে আমার বাবা নুরুল আলম মারা যাওয়ার পর আমি এ দায়িত্ব পাই। আমার পূর্বপুরুষরা ধারাবাহিকভাবে বংশে একজন করে এ মসজিদের মোতাওয়াল্লির দায়িত্ব পালন করে আসছেন। দলিলপত্রাদি সূত্রে বংশ পরম্পরায় আমি পঞ্চম মোতাওয়াল্লি। অনেকের মতে, এ মসজিদে মানত করলে পূরণ হয় মনের আশা। তাই শুক্রবারসহ প্রতিদিনই দূরদূরান্ত থেকে মসজিদটিতে ছুটে আসেন বিভিন্ন ধর্মের মানুষ। প্রতি শুক্রবার ২ থেকে ৩ হাজার মানুষের সমাবেশ ঘটে এ মসজিদে। দেশের বিভিন্ন এলাকা থেকে মানত বা ইচ্ছা পূরণের আশায় বিভিন্ন ধর্মের নারী-পুরুষ এখানে মসজিদে নামাজ আদায় ও মাজার জিয়ারত করেন।


আরও খবর




মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

সোনারগাঁ‌য়ে যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা

ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খন্দকার জালাল রীমুর সাক্ষাৎ

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

আজমিরীগঞ্জে নিখোঁজের একদিন পর কালনী-কুশিয়ারা নদী থেকে গৃহবধূর মরাদেহ উদ্ধার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

সোনারগাঁ‌য়ে যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা

ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব