শিরোনাম
মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপগঞ্জে ইউএনও থেকে চাঁদা দাবী,অপপ্রচারের শিকার ইউএনও,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চরফ্যাশনের সাইফুল ইসলাম সুমন মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা,‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি - মেজর হাফিজ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জাহিদ দুলাল, ভোলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক সাংসদ ও সফল মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বর্তমানে ড. ইউনুসের নেতৃত্বে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন দিতে হবে। যেখানে সবাই যারযার পছন্দের মানুষকে ভোট দিতে পারবে। ১৯৭১ এর স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা এই দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে।  ৭১ সালে যুদ্ধ করেছি এমন একটি রাস্ট্র প্রতিষ্ঠার জন্য যেখানে কোন বৈষম্য থাকবে না। সামাজিক সুবিচার থাকবে। কিন্তু দু:খের বিষয় হলেও সত্য, স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে তারা এই দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে ইঞ্জিনিয়ার্স সোসাইটির আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন ( উচ্চ শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বিদেশ শিক্ষা ও উদ্যোক্তা বিষয়ক) ‘ক্যারিয়ার রোড ম্যাপ’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ। 

তিনি বলেন, আমরা ছাত্রদেরকে অভিনন্দন জানাই তারা দু:শাসন মুক্ত করার জন্য বলিষ্ট ভুমিকা রেখেছেন। এখন তাদেরকে পড়ালেখায় ফিরে যেতে হবে। শিক্ষার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের অবসানের ফলে নতুন একটি দ্বার উম্মেচিত হয়েছে। কিন্তু বর্তমানে সমাজে নানা ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি। কেউ আইন নিজের হাতে তুলে নিবে আমরা তা চাই না। আশা করছি বর্তমান সরকার শক্ত হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করবে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবে। বর্তমান সরকার দেশ পরিচালনা করার অতীতের কোনো অভিজ্ঞতা নেই, তবুও আশা করবো তারা দেশের রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনা করে একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করবে। 

মেজর হাফিজ আরো বলেন, বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতর ঘোরতর অবনতি হয়েছে। দ্রব্যমূল্যে জনগনের ক্রয়সীমার উর্ধ্বে চলে গিয়েছে। আমরা আশা করি সরকার দ্রুত দ্রব্যমূল্য জনগনের ক্রয়সীমার মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করবেন। আমরা আরোও আশা করি সরকার দ্রুত নির্বাচন করার দিকে মনোযোগ দিবেন। আমরা একটা সুন্দর ও সুষ্ঠ নির্বাচন চাই। 

যখন অনির্বাচিত সরকার থাকে তারা দুর্বল থাকে। তখন দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে উঠে এবং সমাজে তারা নানা ধরনের বিশৃঙ্খলা ঘটায়। আমরা চাই সরকার শক্ত হাতে তাদের দমন করুক। কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে এজন্য এই সরকারকে বলিষ্ট পদক্ষেপ নিতে হবে। বর্তমানে পুলিশবাহিনী মোটেও জনগনের শান্তিশৃঙ্খলা রক্ষার পক্ষ্যে সহায়ক নয়। পুলিশ বাহিনীকে আরো একটিভ করতে হবে এবং তারা যাতে তাদের দায়িত্ব আরো ভালোভাবে পালন করতে পারে সে পরিবেশ সৃষ্টি করতে হবে।  

ক্যারিয়ার গাইডলাইন সেমিনারে  ইঞ্জিনিয়ার মো. বোরহার উদ্দিন এর সভাপতিত্বে এ সময় আলোচক হিসেবে আলোচনা করেন গ্লোবাল ইউথ পার্লামেন্টের সার্ক রিজিওয়ান ডেপুটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, স্বরাষ্ট মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল হাই, তুর্কি টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ করসপনন্ডেন্ট মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন ও জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবদুল হকসহ বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


আরও খবর




নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

রাজবাড়ী পৌরসভার দক্ষিণ শ্রীপুরে ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করলেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রোমান

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী

লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রূপগঞ্জে ইউএনও থেকে চাঁদা দাবী,অপপ্রচারের শিকার ইউএনও,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে পিস্তল–ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১

জন্ম নিবন্ধন প্রতিটি শিশুর মৌলিক অধিকার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

রাজবাড়ী পৌরসভার দক্ষিণ শ্রীপুরে ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করলেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রোমান

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী