শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

বালুবাহী ডাম্প ট্রাক চলাচল নিয়ে দুপক্ষের বিরোধে সড়ক অবরোধ

প্রকাশিত:রবিবার ১৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আলমগীর হোসেন খানসামা (দিনাজপুর) প্রতিনিধি জিয়া সেতুতে ডাম্প ট্রাক চলাচল নিয়ে দুই পক্ষের বিরোধে সড়ক অবরোধ করা হয়। এতে যানবাহন আটকে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারীরা।দিনাজপুরের খানসামা উপজেলার জিয়া সেতুতে ডাম্প ট্রাক চলাচল নিয়ে দুই পক্ষের বিরোধে সড়ক অবরোধ করা হয়েছে। আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে অবরোধ করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সড়ক দিয়ে চলাচলকারী ও এলাকাবাসীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বেলা ৩টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।এর আগে শুক্রবার সন্ধ্যায় খানসামা জিয়া সেতু পূর্ব পাড়ে ১০ চাকার ডাম্প ট্রাক ড্রাইভারদের নিরুৎসাহিত করে ব্যানার টাঙিয়ে দেন স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ এই সেতুতে যেন এসব যান চলাচল না করে।স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে খানসামা থেকে বীরগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কে বাঁশ দিয়ে সড়ক অবরোধ করে বীরগঞ্জের কাশিপুর বালুঘাটের সঙ্গে সম্পৃক্ত বালু ব্যবসায়ী ও শ্রমিকেরা। ঘণ্টাখানেক অবরোধে সড়কের দুই পাশে এক কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পণ্য পরিবহন করা যানের চালকেরা দীর্ঘসময় অপেক্ষায় থেকে ক্ষোভ প্রকাশ করেন। পরে সমস্যা সমাধানে প্রশাসনের আশ্বাসে চলাচল স্বাভাবিক হয়।জামাল উদ্দিন নামে এক বৃদ্ধ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রোগী নিয়ে দিনাজপুর যাব, অপারেশন হবে, কিন্তু এখানে এসে দেখি রাস্তা বন্ধ। এটা কোনো কথা, কিছু হলেই রাস্তা অবরোধ। তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ দেখবে কে?’সড়ক অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। জানতে চাইলে বীরগঞ্জের মোহনপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদৌস ইসলাম বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে জিয়া সেতু দিয়ে আমাদের কাশিপুর ঘাটের বালুবাহী ডাম্প ট্রাক চলাচলে বাধা দিচ্ছে একটি পক্ষ। সরকারি নিয়ম মেনে ইজারা নেওয়া ঘাট থেকে যদি আমরা বালু বহন করতে না পারি, তাহলে তো আমাদের লোকসান হবে। প্রশাসনের মাধ্যমে আমরা সুষ্ঠু সমাধান চাই।’অপরদিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, ‘২০০৪ সালে বিএনপি সরকারের আমলে নির্মিত জিয়া সেতু উদ্বোধন করা হয়। এরপর থেকে এটির কোনো সংস্কার করা হয়নি। এদিকে বালুখেকোরা নিয়মের তোয়াক্কা না করেই অবৈধ ১০ চাকার ডাম্প ট্রাক এই সেতুতে পারাপার করান। এই বালু সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।’এ বিষয়ে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। দ্রুত সময়ে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’


আরও খবর




রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন