
মোঃ হাসানুজ্জামান গাংনী
জাতীয় বক্সিং প্রতিযোগিতায় নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন মেহেরপুরের তরুণ মার্শাল আর্ট ও এমএমএ অ্যাথলেট হোসাইন কবির। প্রতিপক্ষকে প্রথম রাউন্ডেই নকআউট করে জয় তুলে নিয়েছেন তিনি।
গত ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার AF Boxing Promotion আয়োজিত JB Boxing Championship-এর ১১তম আসরে এই লড়াই অনুষ্ঠিত হয়। এতে হোসাইন কবিরের প্রতিপক্ষ ছিলেন লালমনিরহাটের বক্সার চয়ন রায়। ম্যাচের প্রথম রাউন্ডেই প্রতিপক্ষকে নকআউট করে জয় নিশ্চিত করেন হোসাইন।
দীর্ঘদিন ধরে এমএমএ ও মার্শাল আর্টের সঙ্গে যুক্ত হোসাইন কবিরের জন্য এটি ছিল বক্সিং রিংয়ে প্রথম প্রতিযোগিতামূলক লড়াই। নতুন ডিসিপ্লিনে প্রথম অংশগ্রহণেই এমন জয় তাঁর ক্রীড়া ক্যারিয়ারে যোগ করল নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণা।
এই যাত্রায় বিশেষ সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য Team Habib's MMA Academy এবং Team JB-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হোসাইন কবির। পাশাপাশি রায়ান বানি, মঞ্জুর আলম এবং হাবিব পারভেজ ভাইয়ের সহযোগিতার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।
হোসাইন কবির জানান, এই জয় তাঁকে ভবিষ্যতে বক্সিংয়ে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।




























